ভারতের তেলেঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই ঝরে গেছে বহু প্রাণ। সোমবার (৩ নভেম্বর) সকালবেলায় রাজ্যের রাঙ্গা রেড্ডি জেলায় হায়দরাবাদ–বিজাপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয় এবং অনেক যাত্রী আহত হন। পুলিশ জানিয়েছে, তান্দুর থেকে হায়দরাবাদগামী তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা খেলে সৃষ্টি হয় মর্মান্তিক পরিস্থিতি। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, ট্রাকের পাথর ও কঙ্কর বাসের ভেতর ঢুকে যাত্রীদের ওপর পড়ে; ঘটনাস্থলেই বহু মানুষ চাপা পড়ে মারা যান।
ক্তরাষ্ট্রের হাতে যে পারমাণবিক অস্ত্র আছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। এসময় তিনি দাবি করেন যে, রাশিয়া ও চীনও গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে এবং পাল্টা ভয় দেখাতে এমন মন্তব্য করেন।
যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধে ফিলিস্তিনিদের দুর্ভোগ কমেনি। ক্ষুধা, ঠান্ডা, চিকিৎসা সংকট আর অব্যাহত হামলার ভয়— সব মিলিয়ে গাজা এখন এক মানবিক বিপর্যয়ের নাম।
আফগানিস্তানের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার ও সোমবারের মাঝামাঝি সময়ে খোলমের হিন্দু কুষ অঞ্চলের মাজার-ই-শরীফ শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
গত কয়েক দশক ধরে চলা অন্য দেশের ‘সরকার পরিবর্তনের মাধ্যমে অনুগত ও নতুন শাসন ব্যবস্থার’ নীতি অনুসরণ করে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আইন বহির্ভূত শাসন ও বেপরোয়া মনোভাব’ এর বিরুদ্ধে সোচ্চার হতে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির অন্যতম শীর্ষ নেতা ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার এ আহ্বান জানিয়েছেন তিনি।
টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার জেরে নেপালের এভারেস্ট অঞ্চলে আটকা পড়েছেন কয়েক শ’ পর্যটক। ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার (১ নভেম্বর) নেপালের উত্তরপূর্বাঞ্চলীয় কোশি প্রদেশেল সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে ভারি তুষারপাতে আটকা পড়ে তারা।
মেক্সিকোয় একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৩ জন নিহত ও আহত হয়েছে আরও ১১ জন। রোববার (২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার(১ নভেম্বর) সোনোরা রাজ্যের হারমোসিলোর কেন্দ্রে ওয়াল্ডোর একটি আউটলেটে এই বিস্ফোরণ ঘটে।
যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ছুরি দিয়ে হামলা চালিয়ে ৯ জনকে আহত করা হয়েছ। হামলা ঘটানোর অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজায় বাড়ছে হতাহতের সংখ্যা ও মানবিক সংকট। রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। শনিবার এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানায়, ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ২০৩টি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে মাত্র ১৪৫টি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে। যা যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত দৈনিক ৬০০ ট্রাকের মাত্র ২৪ শতাংশ।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে শুরু হয় গৃহযুদ্ধ। দেশটির সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে এ গৃহযুদ্ধের সূত্রপাত হয়।
আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া খুলে ফেলা হবে। এমনই বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের বিজেপির সংসদ সদস্য জগন্নাথ সরকার।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে। একই সঙ্গে ধ্বংসস্তূপ থেকে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে ইসরায়েলের দুই বছরের গণহত্যার যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ৮৫৮ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৬৪ জন।
আগামী এক দশকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করল নয়াদিল্লি এবং ওয়াশিংটন।
তুরস্কের একটি আদালত ৭৮ জনের প্রাণহানির মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। চলতি বছর জানুয়ারিতে