ভারত এবং ইসরাইলের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী পর্যায়ে আছে। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম এক পরাশক্তিতে পরিণত হয়েছে।
ইরানি সশস্ত্র বাহিনী ১২ দিনের আরোপিত যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে।
বায়ুদূষণে ভারতের রাজধানী দিল্লিতে ২০২৩ সালে মোট মৃত্যুর প্রায় ১৫ শতাংশের জন্য দায়ী ছিল।
ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
টাইফুন কালমেগির প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতের ফলে মধ্য ফিলিপাইনের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ফিলিপাইন ভয়াবহ দুর্যোগের সম্মুখীন। উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা
পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনজীবী-কর্মচারীরা নিরাপদ আশ্রয়ের খোঁঁজে ছোটাছুটি শুরু করেন।
নেপালে ভয়াবহ তুষারধসে সাত পর্বতারোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলের ইয়ালুং রি পর্বতচূড়ায় এ দুর্ঘটনা ঘটে। অভিযান সংগঠক প্রতিষ্ঠান ড্রিমার্স ডেসটিনেশন জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন ইতালির নাগরিক, একজন জার্মান, একজন ফরাসি এবং দুইজন নেপালি রয়েছেন।
ভারতের তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় সোমবার (৩ নভেম্বর) সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
সুদানের উত্তর করদোফানে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক বার্তা দিয়েছেন—যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ না করে এবং মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ অব্যাহত রাখে, তবে তেহরান কখনোও ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতায় আসবে না।
গাজায় ঘোষণা করা যুদ্ধবিরতি যেন শুধু কাগজেই সীমাবদ্ধ। যুদ্ধ থামানোর প্রতিশ্রুতির মাঝেও ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর অব্যাহত রয়েছে ইসরায়েলের ভয়াবহ হামলা। সর্বশেষ এই হামলায় আরও অন্তত ৪৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েল।
সারা বিশ্বের সাংবাদিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস । তিনি বলেন, সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করা মানে সমাজের কণ্ঠ রুদ্ধ করা।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর দিন শেষ হয়ে আসছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস-এর '৬০ মিনিটস' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে পাকিস্তান ও চীন গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। তিনি আরও বলেছেন যে রাশিয়া এবং উত্তর কোরিয়াও একই কাজ করছে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩২০ জন। সোমবার (৩ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। উদ্ধার অভিযান শুরু হওয়ায় হতাহতের সংখ্যাও বাড়ছে।