যুক্তরাজ্যের অর্থনীতি ও নিরাপত্তার জন্য ‘বৃহৎ আকারের গুপ্তচরবৃত্তি অভিযান’ পরিচালনা করেছে চীন। দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি এমন অভিযোগ যুক্তরাজ্যের। চীনের সঙ্গে যুক্তরাজ্যে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন ব্রিটেনের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাথিউ কলিন্স।
আফগানিস্তানের কাবুল ও কান্দাহারে বেসামরিক লোকদের ওপর হামলার অভিযোগে পাকিস্তানের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার অ্যালায়েন্স।
ইতালিতে ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ক্যাথলিক পুরোহিতদের হাতে অন্তত ৪ হাজার ৪০০ জন মানুষ যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে একটি সং গঠন।
মার্কিন যুক্তরাষ্ট্রক্যারিবীয় সাগরে মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে । এতে ৬জন মাদক কারবারি নিহত হয়েছেন। যদিও নৌযানটিতে কী বহন করা হচ্ছিল, সে বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেনি যুক্তরাষ্ট্র।
বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ ক্যারিবীয় সাগরে পাঠিয়ে যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ উস্কে দিচ্ছে’ বলে অভিযোগ তুলেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার (২৫ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদন উদ্ধৃত করে এমন তথ্য জানা গেছে।
থাইল্যান্ডের রানি মা সিরিকিত আর নেই। দেশটির রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৯৩ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইউক্রেনের নতুন ১০টি লোকালয় বা বসতির নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সেনারা। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ভারতের মহারাষ্ট্র রাজ্যে এক নারী চিকিৎসক নিজের হাতের তালুতে লেখা সুইসাইড নোটে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চারবার ধর্ষণের অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন।
আরব সাগরে যৌথ অভিযান চালিয়ে প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে পাকিস্তান নৌবাহিনী।
আফগানিস্তান কুনার নদীর উপর বাঁধ তৈরি করে পাকিস্তানের জল আটকানোর সিদ্ধান্ত নিয়েছে। এই কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার নির্দেশ দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা মৌলভি হিবাতুল্লাহ আখুন্দজাদা।
কূটনৈতিক ব্যর্থতা, যুদ্ধ-বিগ্রহ ও মানবিক সঙ্কটকে সঙ্গী করে ৮০ বছর পূর্ণ করল জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক গড়ে তোলা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশেই জাতিসংঘের সৃষ্টি হয়েছিল। কিন্ত উদ্দেশ্য পূরণে কতটা সক্ষম হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।
ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া অবিস্ফোরিত বোমার বিস্ফোরণে আহত হচ্ছে ফিলিস্তিনি শিশুরা। অঞ্চলটিতে ২০ হাজার অবিস্ফোরিত বিস্ফোরক ডিভাইস থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। শুক্রবার (২৪ অক্টোবর) সর্বশেষ আপডেটে তারা বলেছে, সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ২৬ অক্টোবর গভীর নিম্নচাপে এবং পরেরদিন ২৭ অক্টোবর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যা ঘূর্ণিঝড় ‘মন্থা’ নামে পরিচিত হবে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে সাগর উত্তাল ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রচন্ড বেগে ঝড়ো বাতাসও বইবে।
তিব্বতের পূর্ব দিকের পাংগং হ্রদের ধারে, ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের একটি জায়গা থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে, চীন দ্রুত গতিতে একটি নির্মাণ কাজ চালাচ্ছে।
মালয়েশিয়ায় এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলায় তার পেঁচিয়ে হত্যার অভিযোগে স্থানীয় নাগরিকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। নিহতের গলায় ফাঁস এবং ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণায় এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ।