| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুয়ালালামপুর বিমানবন্দরে নেমেই নাচলেন ট্রাম্প

দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার এই সফর পাঁচ দিনের এশিয়া সফরের অংশ। ট্রাম্প কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই সেখানে তাকে স্বাগত জানাতে থাকা স্থানীয় শিল্পীদের সঙ্গে নাচে অংশ নেন। এই ভিডিও সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

বিস্তারিত...

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অকার্যকর, বিশ্ব নেতৃত্ব নেই: লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এখন অকার্যকর হয়ে পড়েছে। গাজায় চলমান মানবিক বিপর্যয়ের সময় এই সংস্থার সদস্য দেশগুলো নীরব দর্শকের ভূমিকায় থাকা প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি।

বিস্তারিত...

গাজায় শীতের আগমনে বাড়ছে মানবিক বিপর্যয়: ইউএনআরডব্লিউএ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শীতের আগমনে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। জরুরি আশ্রয় ও শীতকালীন সামগ্রী প্রবেশে ইসরায়েলের বাধার কারণে লক্ষাধিক বাস্তুচ্যুত মানুষ চরম বিপদের মুখে পড়েছেন। এমনই সতর্কবার্তা দিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ (ইউএনআরডব্লিউএ)। শনিবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু।

বিস্তারিত...

কমালা হ্যারিস কি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ?

ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আভাস দিয়েছেন ।

বিস্তারিত...

‘বাংলাদেশের জন্য তারেক রহমানের ভিশনারী নেতৃত্বের বিকল্প নেই’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক চিন্তা ও নীতিকৌশল নিয়ে প্রকাশিত ‘Tarique Rahman : Politics and Policies Contemporary Bangladesh বইয়ের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে গণতন্ত্রের কাঙ্খিত লক্ষে পৌঁছুতে তারেক রহমানের ভিশনারী নেতৃত্বের বিকল্প নেই।’

বিস্তারিত...

ফিলিস্তিন কোঅর্ডিনেশন সেন্টারের বেসামরিক প্রধান হলেন স্টিভেন ফ্যাগিন

ফিলিস্তিনের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয়ের জন্য গঠিত ‘সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারের’ বেসামরিক প্রধান হিসেবে বর্তমান ইয়েমেনে নিযুক্ত রাষ্ট্রদূত স্টিভেন ফ্যাগিনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। রাষ্ট্রদূত স্টিভেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস কর্মকর্তা এবং চৌকস কূটনীতিক।

বিস্তারিত...

ঘূর্ণিঝড় ‘মন্থার’ আঘাত হানতে পারে যেসব দেশে

বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে মৌসুমের নতুন ঘূর্ণিঝড় ‘মন্থার’। আগামী তিন দিনের মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।

বিস্তারিত...

হাসপাতালে পুরুষের শ্লীলতাহানি, নার্সকে কারাদণ্ড ও দুই ঘা বেত্রাঘাত

সিঙ্গাপুরের র্যা ফেলস হাসপাতালে পুরুষ দর্শনার্থীর শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক স্টাফ নার্সকে কারাদণ্ড ও দুই ঘা বেত্রাঘাতের সাজা দিয়েছে আদালত। ৩৪ বছর বয়সী এলিপে শিবা নাগু নামের ওই নার্স ভারতীয় নাগরিক।

বিস্তারিত...

‘মুনলাইটিং’ করে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতীয় যুবক

‘মুনলাইটিং’ করে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতীয় যুবক। অভিযুক্ত ৩৯ বছর বয়সী মেহুল গোস্বামী এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন। নিজের শিফটের বাইরে অন্য সময়ে অথবা সপ্তাহিক ছুটির দিনে অন্য সংস্থার হয়ে কাজ করাকে ‘মুনলাইটিং’ বলা হয়।

বিস্তারিত...

আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ ঘোষণা করল পাকিস্তান

আফগানিস্তানের যাবতীয় বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান। নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন শেষ না হওয়া এবং পরবর্তী সিদ্ধান্তে না যাওয়া পর্যন্ত সীমান্ত ক্রসিং এবং বাণিজ্য রাখবে দেশটি।

বিস্তারিত...

হাইপারসনিক অস্ত্র ভ্রাম্যমাণ লঞ্চারে স্থাপনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র

নতুন প্রজন্মের হাইপারসনিক অস্ত্র ভ্রাম্যমাণ লঞ্চারে স্থাপনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের হাইপারসনিক প্রতিযোগিতায় নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। পরাশক্তির দেশগুলো এমন অস্ত্র তৈরি প্রতিযোগিতায় রয়েছে, যা শব্দের গতির পাঁচ গুণেরও বেশি বেগে উড়ে এবং প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।

বিস্তারিত...

মার্কিন নিষেধাজ্ঞায় কলম্বিয়ার প্রেসিডেন্ট

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক’ উল্লেখ করে তার স্ত্রী এবং ছেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিস্তারিত...

বিয়ের বরকে রাস্তা থেকে তুলে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের পশ্চিমতীরের রামাল্লায় বিয়ে করতে যাওয়ার পথে এক বরকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে দখলদার ইসরায়েলের সেনারা। বর তার বাবাসহ একটি গাড়িতে ছিলেন। তারা রামাল্লার রেন্টিস শহরে যাচ্ছিলেন।

বিস্তারিত...

নয়াদিল্লিতে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর উদ্যোগ

বায়ুদূষণ মোকাবেলায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথমবারের মতো ক্লাউড সিডিং এর মাধ্যমে কৃত্রিম বৃষ্টি নামানোর উদ্যোগ নিয়েছে মোদি সরকার। আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে আগামী ২৯ অক্টোবর কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হবে।

বিস্তারিত...

রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেনের জন্য ব্যবহারের আহ্বান মিত্রদের

রাশিয়ার জব্দকৃত সম্পদ ইউক্রেনের সহায়তায় ব্যবহারের জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া আহ্বান জানিয়েছে ইউক্রেনের মিত্ররা। ইউক্রেনের মিত্রদের জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ এর বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪