| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান: গালিবাফ

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ০৯:২২:১৫:পূর্বাহ্ন  |  ৪৪৪ বার পঠিত
দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, সাম্প্রতিক সময়ের বিধিনিষেধ শিথিল হওয়ার পর মাত্র দুই সপ্তাহের মধ্যে ইরান ৪০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

মারিটাইম ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্সের তথ্য উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ১৫ জুন থেকে ইরানের তেল রপ্তানি দ্রুত বেড়েছে। তাদের হিসাবে ওই সময় থেকে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হয়েছে, যার অর্ধেকই একদিনে জাহাজে তোলা হয়।

এটি ইরানের তেলবাজারে দ্রুত প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে পর্যবেক্ষকদের মত। তবে আগের মাসগুলোতে ইরানের রপ্তানি অনেক কমে গিয়েছিল; রটার্সের এক প্রতিবেদনে বলা হয়, মে মাসে দেশটির দৈনিক রপ্তানি ছিল গড়ে প্রায় ২ লাখ ৯ হাজার ব্যারেল, যা কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন স্তরের কাছাকাছি।

হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক উত্তেজনা কমার পর তেল পরিবহনও কিছুটা বেড়েছে। তবে রুটটি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মূল্যায়ন।

ইরানের জ্বালানি রপ্তানির বড় অংশই চীনের দিকে যায়। যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কবিষয়ক কংগ্রেসনাল কমিশনের তথ্য অনুযায়ী, চীনের ক্রয় ইরানের রপ্তানিকৃত তেলের প্রায় ৯০ শতাংশের সমান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪