| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইউক্রেনের বহু সরকারি আইনজীবীর ইমেইল অ্যাকাউন্ট হ্যাক: রয়টার্স

রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত হ্যাকাররা গত কয়েক মাসে ইউক্রেনের প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাদের ১৭০টির বেশি ইমেইল অ্যাকাউন্টে অনুপ্রবেশ করেছে।

বিস্তারিত...

গোপনে কেনা চীনের গুপ্তচর স্যাটেলাইটের সাহায্য হামলা চালিয়ে আসছে ইরান

চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলায় ইরান একটি চীনা নির্মিত গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করেছে। ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

বিস্তারিত...

রাতভর ইউক্রেনে রাশিয়ার ৩০০-এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। শত শত ড্রোন ও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো এ হামলায় অন্তত সাতজন

বিস্তারিত...

ইরানের সামুদ্রিক বাণিজ্য কার্যত বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের সামরিক অবরোধের ফলে ইরানের সমুদ্রপথে আমদানি-রপ্তানি কার্যত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। একই সময়ে মার্কিন

বিস্তারিত...

ইরান যুদ্ধ বন্ধে তুরস্কসহ তিন দেশে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় মধ্যস্থতায় সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই প্রচেষ্টার অংশ হিসেবে তিনি সৌদি আরব, কাতার ও তুরস্কে চার দিনের কূটনৈতিক সফরে যাচ্ছেন।

বিস্তারিত...

হরমুজ প্রণালিতে সর্বাধুনিক মার্কিন ড্রোন বিধ্বস্ত

পারস্য উপসাগরে নজরদারির সময় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, গত ৯ এপ্রিল হরমুজ প্রণালিতে এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

ইরানকে যুক্তরাষ্ট্রের দুই শর্ত

ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে পুনরায় এই আলোচনা শুরুর আগে আমেরিকার পক্ষ থেকে দুটি শর্ত দেওয়া হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে এনডিটিভি।

বিস্তারিত...

বিমানে পাশের সিটে বসা যাত্রীকে ধর্ষণ, ভারতীয় গ্রেপ্তার

সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে এক নারী যাত্রীর প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও যৌন নিপীড়নের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

বিস্তারিত...

চীনের জ্বালানি ঘাটতি পূরণ করবে রাশিয়া

রাশিয়া জানিয়েছে, ইরানের বন্দর অবরোধের কারণে সৃষ্ট জ্বালানি ঘাটতি পূরণে তারা চীনকে সহায়তা করতে প্রস্তুত।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, রাশিয়া নিশ্চিতভাবেই চীনসহ যেসব দেশ ন্যায্য ও পারস্পরিক সুবিধাজনকভাবে কাজ করতে আগ্রহী, তাদের জ্বালানি ঘাটতি পূরণ করতে পারে।

বিস্তারিত...

ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে: ট্রাম্প

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুদ্ধ শেষের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ঘিরে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বিস্তারিত...

ইসরায়েল ও লেবানন পরবর্তী আলোচনায় বসতে সম্মত

গত মঙ্গলবার ওয়াশিংটনে সরাসরি আলোচনার পর ইসরায়েল ও লেবানন ‘উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত সময়ে ও স্থানে’ পরবর্তী দফার বৈঠকে বসতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্রের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অনুমোদনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বসবাসরত অনথিভুক্ত অভিবাসীদের আইনি মর্যাদা দেওয়া হবে।

বিস্তারিত...

সব দেশের জাহাজ অবরোধের আওতায়: যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে আরোপিত অবরোধ সব দেশের জাহাজের ক্ষেত্রেই সমানভাবে কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের উপকূলীয় এলাকা বা বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া—সব ধরনের জাহাজের ওপরই এই অবরোধ প্রয়োগ করা হচ্ছে।এই অবরোধ কার্যকর করতে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারসহ বিভিন্ন সামরিক সম্পদ মোতায়েন করা হয়েছে।

বিস্তারিত...

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণ, নিহত ১১

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন কর্মচারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২২ জন।

বিস্তারিত...

আস্থার সংকট ‘এক রাতে’ দূর করা সম্ভব নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ব্যাপক মাত্রায় আস্থার সংকট রয়েছে এবং তা ‘এক রাতে’ দূর হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে ইরান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে চায়— এ ব্যাপারটিকে ‘খুব ইতিবাচক’ বলেও উল্লেখ করেছেন তিনি।মঙ্গলবার ওয়াশিংটনে ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ নামের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ভ্যান্স বলেন, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অবশ্যই ব্যাপক মাত্রার আস্থার সংকট রয়েছে। এক রাতে এই সংকটের সমাধান হবে না। তবে তারা যে আমাদের সঙ্গে একটি চুক্তিতে আসতে চাইছে— এটা ইতিবাচক এবং এ ইস্যুতে আমরা এখন যে অবস্থানে আছি, তাতে আমি খুবই খুশি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪