ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে এই চুক্তি পূর্ণ সম্মানের সঙ্গে মেনে চলার জোর আহ্বান জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এটি পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া মূল ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিরই একটি অংশ ছিল।
কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্ক বার্তা দিয়েছে ব্যাংককের বাংলাদেশ দূতাবাস। শুক্রবার এ সতর্ক বার্তা দেওয়া হয়।সতর্ক বার্তায় বলা হয়, কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কম্বোডিয়ান সরকার আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সে দেশে অনিয়মিতভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের, বিশেষত অনলাইন স্ক্যাম সেন্টারে কর্মরত ব্যক্তিদের দেশে ফেরার বিষয়ে নমনীয়তা দেখানোর ঘোষণা দিয়েছে। ওই তারিখের পর কম্বোডিয়ান কর্তৃপক্ষ অনিয়মিতভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্থানীয় বিধি বিধান অনুসারে আইনানুগ ব্যবস্থা নেবে।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ট্যাক্সিংয়ের সময় আকাশ এয়ার এবং স্পাইসজেটের দু’টি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে। এতে উভয় বিমানের ডানার ক্ষতি হলেও কোনও যাত্রী আহত হননি।
ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের সমাপ্তি নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। এর ইতিবাচক প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন লক্ষ্য করা গেছে।
হরমুজ প্রণালীতে অচলাবস্থার জেরে তেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় গুরুতর হুমকিতে পড়তে যাচ্ছে ইউরোপের বেসামরিক ও বাণিজ্যিক বিমান চলাচল খাত। বর্তমানে ইউরোপের দেশগুলোর কাছে যে পরিমাণ জেট ফুয়েলের মজুত আছে, তা দিয়ে বড়জোর আর মাত্র ৬ সপ্তাহ চলা সম্ভব হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘সাফল্যের সঙ্গে’ এগোচ্ছে। এটি শিগগিরই শেষ হবে। বৃহস্পতিবার লাস ভেগাসে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির কথা তুলে ধরেন। তার দাবি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক সক্ষমতা তাদের রয়েছে। তিনি বলেন, যুদ্ধের অগ্রগতি সন্তোষজনক এবং পরিস্থিতি দ্রুত শেষের দিকে যাচ্ছে।
ইতালির নেপলস শহরে অভিনব কৌশলে একটি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। কোনো ধরনের সহিংসতা ছাড়াই ২৫ জনকে জিম্মি করে লুটপাট চালিয়ে সুড়ঙ্গপথ ব্যবহার করে পালিয়ে গেছে ডাকাতরা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। পাশাপাশি মেশিনগানের গুলিবর্ষণসহ সামরিক তৎপরতাও চালানো হচ্ছে।
ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ বলেছেন, মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে গোটা বিশ্ব বিধ্বস্ত হচ্ছে। বিশ্বজুড়ে সংঘাত ও যুদ্ধে বিপুল অর্থ ব্যয়কারী নেতাদের কঠোর সমালোচনা করে তিনি যুদ্ধের ন্যায্যতা দিতে ধর্মের ব্যবহার বন্ধের আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রয়োজনে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি খাতে হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত,এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। বৃহস্পতিবার দেওয়া
লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর হাইফার ক্রায়োট উপকণ্ঠে পাঁচটি রকেট নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলা হয়। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ জানিয়েছে, লেবানন থেকে ছোড়া কিছু রকেট আকাশেই প্রতিরোধ করা হয়েছে,
বৃহস্পতিবার রাত থেকে লেবাননে যুদ্ধবিরতির সম্ভাবনার কথা জানিয়েছে ইসরায়েলি মিডিয়া ‘হারেৎজ’। হারেৎজ-এর প্রতিবেদনে বলা হয়, আজ (বৃহস্পতিবার) রাত থেকে যুদ্ধবিরতি শুরু করতে প্রস্তুতি নেওয়ার আদেশ পেয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।