| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

‘তুমি একটা পাগল, আমি না থাকলে জেলে থাকতে’

মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-এর মধ্যে সাম্প্রতিক এক ফোনালাপে উত্তেজনাপূর্ণ আলোচনা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রকাশিত এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়, সোমবারের

বিস্তারিত...

যুদ্ধে ইরানকে ‘ভারী মূল্য’ দিতে হয়েছে: নেতানিয়াহু

ইরান সাম্প্রতিক সংঘাতে ‘ভারী মূল্য’ দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একইসঙ্গে তিনি দাবি করেছেন, তেহরানের বর্তমান শাসনব্যবস্থার ভিত্তি নড়ে গেছে এবং সেটি শেষ পর্যন্ত পতনের দিকেই এগোচ্ছে।

বিস্তারিত...

আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, হাদি হত্যা প্রসঙ্গে মমতা

শরীফ ওসমান হাদিকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হত্যাকারীর নাম গোপন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তিনি। নির্বাচনে হারের পর মঙ্গলবার (২ জুন) প্রথমবার রাজনৈতিক কর্মসূচিতে এ দাবি করেন তৃণমূল নেত্রী।

বিস্তারিত...

চীনের এআইয়ের কাছে ধরাশায়ী যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান

যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ। বিশ্ব সামরিক প্রযুক্তিতে কি তবে নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে? যে স্টেলথ প্রযুক্তিকে ভর করে যুক্তরাষ্ট্র এত দিন নিজেদের প্রায় অপ্রতিরোধ্য শক্তি হিসেবে তুলে ধরেছিল, সেই প্রযুক্তিই কি এখন চ্যালেঞ্জের মুখে? ইরান যুদ্ধের আবহের মধ্যেই চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের দাবি ঘিরে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে।

বিস্তারিত...

লেবাননে হামলা চললে যুদ্ধবিরতি ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল: ইরানি টিভি

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা চলতে থাকলে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার সম্ভাবনা খুবই প্রবল বলে সোমবার জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

বিস্তারিত...

ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হিজবুল্লাহ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার। এর বিনিময়ে লেবাননের রাজধানী বৈরুতে হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছে ইসরায়েল।

বিস্তারিত...

নেতানিয়াহুকে উন্মাদ বললেন ট্রাম্প

লেবাননে সামরিক আগ্রাসন বৃদ্ধির জেরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১ জুন) দুই নেতার মধ্যে বেশ উত্তপ্ত ফোনালাপ হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এ সময় ট্রাম্প নেতানিয়াহুর উদ্দেশে অশালীন শব্দও ব্যবহার করেন।

বিস্তারিত...

লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান

লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। সোমবার (১ জুন) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা

ইসরায়েলের বিভিন্ন এলাকায় দফায় দফায় রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটিতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। এসময় লেবানন থেকে ছোড়া আরও তিনটি প্রজেক্টাইল ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (১ জুন) উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে

বিস্তারিত...

এক মাসের মধ্যেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন শুভেন্দুর

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হিসেবে গত ৯ মে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সে সময় শুভেন্দুর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন আরও পাঁচজন। এরপর রাজ্যবাসী তাকিয়ে ছিল কবে ঘোষণা হবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার। সেই জট এবার অবশেষে কাটাল।

বিস্তারিত...

পদত্যাগ করেছেন ইরানের প্রেসিডেন্ট, দাবি গণমাধ্যমের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে দাবি করেছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। রোববার (৩১ মে) বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এ তথ্য প্রকা

বিস্তারিত...

গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী, পশ্চিমবঙ্গে কলিতা মাঝির উত্থান

একসময় মাসে মাত্র আড়াই হাজার রুপি বেতনে গৃহকর্মীর কাজ করতেন। আর্থিক সংকটের কারণে নিয়মিত পড়াশোনাও চালিয়ে যেতে পারেননি। সেই কলিতা মাঝিই এখন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী। চলতি বছরের বিধানসভা নির্বাচনে আউশগ্রাম আসন থেকে জয়ী হওয়া বিজেপি বিধায়ক কলিতা মাঝি সোমবার (১ জুন) প্রতিমন্ত্রী (মিনিস্টার অব স্টেট) হিসেবে

বিস্তারিত...

হরমুজে নিরাপদ পারাপারের আশ্বাস ইরানের

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে ইরান ‘সম্পূর্ণ প্রস্তুত’ বলে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে আশ্বস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (১ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৫৫

মিয়ানমারের শান রাজ্যের একটি বিদ্রোহী-নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। রোববার (১ জুন) দুপুরে চীনের সীমান্তবর্তী নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২৫ জন নারী

বিস্তারিত...

লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টায় নতুন অনিশ্চয়তা তৈরি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ শান্তি আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর পরপরই তেহরানের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪