ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। বুধবার (৩ জুন) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, আহতদের মধ্যে তিন জন দিল্লির সাকেতের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনির সঙ্গে এখন পর্যন্ত তার সাক্ষাৎ হয়নি। তবে সুযোগ হলে তিনি অবশ্যই তার সঙ্গে দেখা করতে চান এবং ভবিষ্যতে কোনো এক সময় এমন সাক্ষাৎ হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে। পাশাপাশি পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি কোনো এক সময় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন।
আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী তেহরানে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে।
ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই বিদেশি নাগরিক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বুধবার (৩ জুন) সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে পাঁচতলা ভবনের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দিল্লি ফায়ার সার্ভিসের বরাতে এনডিটিভি জানায়, ঘটনার খবর পেয়ে দ্রুত একাধিক ইউনিট দুটি ফায়ার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার এবং একটি কুইক-রেসপন্স যানসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ভারতে দীর্ঘমেয়াদি ভিসায় অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য ভিসানীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ১৮০ দিনের ভিসায় ভারতে অবস্থান করা কোনো বিদেশি যদি নির্ধারিত সময়ের বেশি থাকতে চান, তাহলে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তৈরি পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে ট্রাম্প প্রশাসন আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের এ প্রস্তাব দেয়।মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) প্রস্তাবটি প্রকাশ করে। সংস্থাটি বলেছে, তদন্তে তারা দেখতে পেয়েছে যে সংশ্লিষ্ট দেশগুলো জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক বাধা সৃষ্টি করছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত আছেন তো বটেই, উপরন্তু দিনকে দিন তার সক্রিয়তা বাড়ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন।মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন রুবিও। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, তিনি জীবিত আছেন এবং আমরা এমন ইঙ্গিত পেয়েছি যে দিন দিন তিনি আরও বেশি সক্রিয় হচ্ছেন।
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং কূটনৈতিক আলোচনায় অগ্রগতির অভাবের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সম্পদ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুর দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিকবিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ হিসাবে আগামী দুই সপ্তাহের মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ইরানের মেট্রোপলিটনগুলোর ৫২তম সামাজিক ও সাংস্কৃতিক কমিশনের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তাভাকোলিজাদেহ।
কুয়েত ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টা জবাব দিতে দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ কেশমে বোমাবর্ষণ করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। কেশম দ্বীপে ইরানের প্রতিরক্ষা বাহিনীর ‘গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন’-কে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং হামলা সফল হয়েছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স—ডিএনআই) হিসেবে তার ঘনিষ্ঠ মিত্র বিল পুলটেকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা বন্ধ হয়ে গেছে—এ ধরনের খবরকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হরমুজ প্রণালি পুনরায় সম্পূর্ণভাবে চালু হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (২ জুন) এ তথ্য জানানো হয় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ আপডেটে।