| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হওয়ায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘ সময়ের জন্য সুদের হার বাড়াতে পারে— এমন প্রত্যাশায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (১ জুন) দুপুর

বিস্তারিত...

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ফের হামলা ইরানের

ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে মার্কিন হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (১ জুন) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়ে

বিস্তারিত...

লেবাননে বোমা হামলার নির্দেশ নেতানিয়াহুর

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ১৭ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির পর এটিকে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।

বিস্তারিত...

নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বিজিবি-বিএসএফ

সীমান্তে উত্তেজনা, ‘পুশইন’ অভিযোগ, অনুপ্রবেশ রোধ এবং কাঁটাতার নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আগামী সপ্তাহে উচ্চপর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। আগামী ৮ থেকে ১১ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক।

বিস্তারিত...

হরমুজ প্রণালি ইরানের ‘তুরুপের তাস’: আল জাজিরা

আন্তর্জাতিক ভূরাজনৈতিক অঙ্গনে হরমুজ প্রণালি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, এই প্রণালিটি বন্ধ করার সক্ষমতাই ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

বিস্তারিত...

নেপালের দখলে আছে ভারতের কিছু জমি: বালেন্দ্র শাহ

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, শুধু ভারতই নেপালের ভূখণ্ড দখল করেনি। নেপালও বিভিন্ন স্থানে ভারতের কিছু ভূমি দখল করে রেখেছে। রোববার (৩১ মে) সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

ফেডের বিশ্বাসযোগ্যতা হারালে মার্কিন অর্থনীতি ভেঙে পড়বে, ট্রাম্পকে পাওয়েল

যুক্তরাষ্ট্রের সাবেক ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে মুদ্রানীতি প্রভাবিত করার প্রবণতার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ক্ষুণ্ণ হলে তা মার্কিন অর্থনীতি ও জনআস্থার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।

বিস্তারিত...

শুভেন্দুর মন্ত্রিসভার পরিধি বাড়লো, আরও ৩৫ জনের শপথ

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হল সোমবার। লোক ভবনে রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে শপথ নিলেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বাকি ৩৫ জন সদস্য। বন্দেমাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন শুভেন্দু নিজে। মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ অগ্রবাল।

বিস্তারিত...

নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

দেশের বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সরকারের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় ভোক্তা পর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা আজ সোমবার (১ জুন) থেকে কার্যকর হয়েছে।

বিস্তারিত...

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৮

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৯ জন, যাদের মধ্যে পাঁচ শিশু ও ছয় নারী রয়েছেন। রোববার ভোরে লেবাননের নাবাতিয়েহ জেলার দেইর জাহরানি শহরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় হামলাটিকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে জানায়, ধ্বংসস্তূপের নিচে আরও হতাহতের আশঙ্কা রয়েছে।

বিস্তারিত...

নতুন ওমরাহ ভিসা আবেদন নেওয়া শুরু করেছে সৌদি

পবিত্র হজ মৌসুম শেষ হওয়ার পর নতুন ওমরাহ মৌসুমের কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। রোববার (৩১ মে) থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন মৌসুমের জন্য ওমরাহ ভিসা আবেদন গ্রহণ ও ইস্যু প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

বিস্তারিত...

ক্যানসার চিকিৎসায় ‘নজিরবিহীন’ ইনজেকশন

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী এক অগ্রগতির দাবি করেছেন চিকিৎসক ও গবেষকরা। নতুন এক ক্যানসারবিরোধী ইনজেকশন ব্যবহার করে রোগীর শরীরের টিউমার উল্লেখযোগ্যভাবে ছোট করা এবং কিছু ক্ষেত্রে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বিস্তারিত...

বিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম

লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান নতুন করে আরও জোরদার করায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দুই শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইসরায়েলি সেনাসদস্যদের লেবাননের আরও ভেতরে অগ্রসর হওয়ার আনুষ্ঠানিক নির্দেশ দেওয়ার পর বিশ্ব জ্বালানি বাজারে সরবরাহ নিয়ে নতুন করে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

বিস্তারিত...

মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

আফ্রিকার আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ দেওয়া হবে। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পদক দেবেন। জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

ইরানে সামরিক স্থাপনায় হামলার জবাবে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি করেছে তেহরান।ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা দক্ষিণ ইরানে সামরিক স্থাপনায় হামলায় ব্যবহৃত একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪