আফগানিস্তানের সঙ্গে টানটান সীমান্ত উত্তেজনার মধ্যে ৪৮ ঘণ্টার জন্য ‘অস্থায়ী যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে পাকিস্তান।
জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা জবাবদিহিতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি প্রথমবারের মতো দেশে জোরপূর্বক গুমের জন্য আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।
ইন্টারন্যাশনাল ডেস্ক : বিশ্বের সবচেয়ে দামি বার্গার বানিয়েছে স্পেনের অভিজাত রেস্তোরাঁ আসাদোর আউপা। গত ১১ অক্টোবর থেকে বার্গারটি নিয়মিত প্রদর্শন করা হচ্ছে। আলোচিত এই বার্গারের দাম ১১ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৩৩ হাজার টাকা।
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় পাকিস্তান ও আফগানিস্তানের সংঘর্ষে ১২ জনেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০০ জন। বু
তাইওয়ানকে ভুলভাবে চিহ্নিত করায় এবার ৬০ হাজার মানচিত্র জব্দ করেছে চীন। ওই মানচিত্রে আরও দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ বাদ দেয়া হয়েছে বলে দাবি করেছে চীন।
গাজার খান ইউনিস থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের পর ফিলিস্তিনিরা তাদের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। দোকানগুলো পুনরায় চালু হয়েছে।
গাজায় ত্রাণ সরবরাহকারী ট্রাকের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। জিম্মিদের মরদেহ হস্তান্তরে হামাসের গড়িমসির অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। যা বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।
পর্যটন পরামর্শদাতা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ পাসপোর্ট সূচক বা হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুসারে ভারতীয় পাসপোর্টের র্যাঙ্কিংয়ে পতন ঘটেছে। ২০২৪-এর তুলনায় ৮ ধাপ পিছিয়ে বর্তমানে ভারত দক্ষিণ আফ্রিকার দেশ মৌরিতানিয়ার সাথে যৌথভাবে ৮৫ তম স্থানে রয়েছে, যার মাধ্যমে ভারতীয় পাসপোর্টধারীরা ৫৭টি দেশে ভিসা
ভারতের রাজস্থানে মঙ্গলবার বিকেলে জয়সালমের থেকে যোধপুরগামী একটি চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে কমপক্ষে ২০ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হামাসের হাতে থাকা আরও চারজন ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত পেয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ভারতীয় বংশোদ্ভূত সুপরিচিত বিদেশ নীতি বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা কৌশলবিদ অ্যাশলি জে. টেলিস-কে "জাতীয় প্রতিরক্ষার শ্রেণিবদ্ধ তথ্য বেআইনিভাবে ধরে রাখার" অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস ১৪ অক্টোবর একটি বিবৃতিতে এই গ্রেপ্তারের ঘোষণা করেছে।
ভারতে এক মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপিশাসিত রাজ্যগুলোতে একের পর এক অভিযান চালাচ্ছে পুলিশ। তারা বাড়িঘরে হানা দিয়ে মুসলিম পুরুষদের গ্রেপ্তার করছে। অভিযান চলাকালে কারও কারও বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ হস্তান্তরকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্ব বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক বার্তায় এ ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদের সরকার ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে একটি গোপন অভিযানে কুতাইফা এলাকায় অবস্থিত বিশাল গণকবর থেকে হাজার হাজার মৃতদেহ দামেস্কের পূর্বাঞ্চলের মরুভূমিতে একটি গোপন স্থানে সরিয়ে নিয়ে গেছে । এই ‘গোপন পুনঃসমাধি অভিযান’-এর উদ্দেশ্য ছিল গণহত্যার প্রমাণ মুছে ফেলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আসাদের ভাবমূর্তি পুনর্গঠন করা।