জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ সতর্ক করে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে না গেলে মধ্যপ্রাচ্য ধ্বংসের পথে এগিয়ে যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বন্দি বিনিময় চুক্তির অধীনে ইসরায়েল কর্তৃক মুক্তিপ্রাপ্ত প্যালেস্টাইনি বন্দিদের বহু পরিবারের কাছে তাদের দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতা তিক্ত-মধুর হয়ে উঠেছে, কারণ তারা জানতে পেরেছেন যে তাদের প্রিয়জনদের তৃতীয় কোনো দেশে নির্বাসন দেওয়া হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে একটি বক্তৃতার সময় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগকে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দুর্নীতির অভিযোগ থেকে ক্ষমা করে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
সোমবার ইসরায়েলি পার্লামেন্টে (ক্নেসেট) ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে (তাঁর ডাকনাম 'বিব' )ধরে বলেন, "বিব, এখন তুমি একটু ভালো ব্যবহার করতে পারো, কারণ তুমি আর যুদ্ধে নেই।" ট্রাম্প ইসরায়েলি বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদেরও প্রশংসা করে তাঁকে একজন "খুব ভালো বিরোধীদলীয় নেতা" এবং "ভালো মানুষ" হিসেবে অভিহিত করেন।
জেন-জি বিক্ষোভে উত্তাল বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ এবং মোজাম্বিকের উপকূলের কাছে অবস্থিত মাদাগাস্কার। আফ্রিকার দেশ মাদাগাস্কারে সেনাবাহিনীর একটি অংশ বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। বিরোধীদলীয় নেতা ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তিনি একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ত্যাগ করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরাইলের পার্লামেন্ট নেসেটে হট্টগোল বেধে যায়। এতে বাধাগ্রস্ত হয় ট্রাম্পের ভাষণ। কিছুক্ষণ থেমেও থাকে। খবর ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল করেছেন কয়েকজন সংসদ সদস্য। এ সময় মার্কিন প্রেসিডেন্টের ভাষণ বাধাগ্রস্ত হয় এবং তিনি কিছুক্ষণের জন্য ভাষণ থামাতে বাধ্য হন। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
লাহোরে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে একটি কট্টরপন্থী ইসলামি দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-এর সমর্থক ও পুলিশের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত একজন কর্মকর্তা নিহত এবং বেশ কয়েকজন বিক্ষোভকারী হতাহত হয়েছেন।
গাজা থেকে জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর এবার ইসরায়েলি বাহিনীর হাতে আটক ১ হাজার ৯৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বহনকারী ৩৮টি বাসের মধ্যে দুটি ইতোমধ্যে পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের পবিত্র নগরী খ্যাত মক্কা অঞ্চলে সম্প্রতি বিশাল এক স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। প্রায় ১২৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই খনিজ ভাণ্ডারকে দেশটির ইতিহাসে অন্যতম বড় আবিষ্কার হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : ২০২৫ সালের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ। তারা হলেন- জোয়েল মোকির, ফিলিপ অ্যাগিয়ন ও পিটার হাউইট। উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য তারা এই পুরস্কার পেলেন। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে তাদের নাম ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
রিপোর্টার্স২৪ ডেস্ক : দুই বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় বন্দি থাকা সবশেষ ২০ ইসরাইলি জিম্মিকে সোমবার মুক্তি দিয়েছে হামাস। ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম জানায়, জিম্মিদের দুই ধাপে মুক্তি দেওয়া হয়— প্রথমে ৭ জন এবং পরে দক্ষিণ গাজার খান ইউনিসে আরও ১৩ জনকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ইতালির রোমে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে চিরকুমাছিমুর সামনে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পাশে ইতালীর পুলিশের গাড়িও দেখা গেছে।
ভারতে অনুপ্রবেশকারীরা যদি রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট দেয় সেটা ভারতের গণতন্ত্রের জন্য ভালো হবে না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব তথা বিজেপির রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।