ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, বাংলাদেশের ভূখণ্ড কখনোই ভারতবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহৃত হবে না। পাকিস্তান বা চীনের প্রভাব নিয়ে যেকোনো উদ্বেগ তিনি উড়িয়ে দিয়েছেন।
গাজা যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন ইসরায়েলের প্রায় ৬০০ অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা। তাদের মধ্যে একাধিক গোয়েন্দা সংস্থার প্রধানেরাও রয়েছেন।
ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘উল্লেখযোগ্য পরিমাণ’ বাড়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জেরে ভারতের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প।
আসামের কাছাড় জেলার কালাইন এলাকায় সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) চার জওয়ানের বিরুদ্ধে এক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা গ্রহণ করেছে পুলিশ। ৪৫ বছর বয়সি নির্মল নমঃশূদ্র নামে ওই ব্যক্তি গত শুক্রবার রাতে বিএসএফ-এর হাতে নির্যাতিত হন বলে পরিবারের অভিযোগ।
সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৯৪ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৩৯ জন। এদিন সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বছরের পর বছর ধরে রাশিয়ার কাছ থেকে সস্তায় জ্বালানি তেল কেনায় ভারতের ওপর আরও শুল্ক চাপানোর যে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—তাকে ‘অন্যায্য’, ‘অযৌক্তিক’ বলে আখ্যায়িত করেছে ভারত। সেই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় অব্যাহত রাখারও ইঙ্গিত দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরবে আবারও বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকরের হার। মাত্র তিন দিনের ব্যবধানে দেশটিতে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।
এলাকাটি বাংলাদেশি পর্যটকদের কাছে ‘মিনি বাংলাদেশ’ হিসেবে পরিচিত ছিল। ঢাকার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে বাংলাদেশি পর্যটকদের গমন প্রায় বন্ধ হয়ে গেছে সেখানে, যার ফলে কলকাতার ব্যবসায়িক ক্ষতি ১ হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে
বাংলাকে ‘বাংলাদেশের ভাষা’ বলে উল্লেখ করায় দিল্লির পুলিশের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার (৩ আগস্ট) তিনি এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ভারতের পশ্চিমবঙ্গে হাসেম মল্লিক ওরফে হাসেম আলি মল্লিক নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। গতকাল রোববার দেশটির নদীয়া জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ইয়েমেন উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ৬৮ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৭০ জনেরও বেশি অভিবাসী।
দ্বিপক্ষীয় সফরে র আগস্টের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসছেন। এ সফরে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১১৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন।
আলজেরিয়ার সেতিফ শহরের ‘নগ্ন নারীর’ ভাস্কর্য ভাঙার অভিযোগে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।