| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মাত্র ২৩ বছর বয়সে ২৫ বিয়ে! গ্রেপ্তার তরুণী

মাত্র ২৩ বছর বয়সেই ২৫টি বিয়ে করেছেন অনুরাধা পাসওয়ান নামের এক তরুণী। তবে ভালোবাসা বা সংসার করার জন্য নয়—লক্ষ্য ছিল প্রতারণা করে অর্থ-সম্পদ হাতিয়ে নেওয়া। রাজস্থানের এ তরুণী অভিনব কায়দায় একের পর এক পুরুষকে বিয়ে করে তাদের সর্বস্ব লুটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বিষ্ণু শর্মা নামের এক যুবকের করা অভিযোগের ভিত্তিতে গত ১৮ মে অনুরাধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

ইসরাইলি হামলায় নিহত আরও ৯৩ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াই শতাধিকের বেশি মানুষ। এর ফলে গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৬৫৫ ছাড়িয়ে গেছে।

বিস্তারিত...

ছত্তীসগঢ়ে সংঘর্ষে নিহত ভারতের মোস্ট ওয়ান্টেড নকশাল নেতা নম্বালা কেশব রাও

ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড নকশাল নেতা নম্বালা কেশব রাও ওরফে বসবরাজু বুধবার ছত্তীসগঢ়ের আবুজমাড় জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে নিহত হন। এই সংঘর্ষে ৩০ জন নকশাল নিহত হয়েছে বলে জানানো হয়েছে। জেলা রিজার্ভ গার্ড (DRG)-এর নেতৃত্বে একটি যৌথ অভিযানে এই সফলতা আসে। আবুজমাড় অঞ্চল দীর্ঘদিন ধরে নকশালদের ঘাঁটি হিসেবে পরিচিত।

বিস্তারিত...

ইউ-ভিসা পেতে সাজানো ডাকাতির অভিযোগে ভারতীয় নাগরিকের দোষ স্বীকার

ট্রাম্প প্রশাসন যখন অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে, তখন ইউ-ভিসার অপব্যবহারের জন্য সাজানো সশস্ত্র ডাকাতির ঘটনা ক্রমেই প্রকাশ্যে আসছে। সম্প্রতি নিউ ইয়র্কভিত্তিক ভারতীয় নাগরিক রামভাল পটেল যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন খুচরো দোকানে সশস্ত্র ডাকাতির নাটক সাজিয়ে অবৈধ অভিবাসীদের ইউ-ভিসা প্রোগ্রামের সুযোগ নিতে সাহায্য করার অভিযোগে দোষী স্বীকার করেছেন।

বিস্তারিত...

মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ ৬ জুন

আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামিক চন্দ্র পঞ্জিকার শেষ মাস জিলহজের শুরু চিহ্নিতকারী চাঁদ ২৭ মে ভোরে (যা ২৯ জিলকদের সঙ্গে মিলে যাচ্ছে) উদিত হবে।

বিস্তারিত...

পাকিস্তানে স্কুল বাসে বোমা হামলায় পাঁচজন নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার বিভাগে স্কুলবাসে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। খুজদারের সরকারি কর্মকর্তা ইয়াসির ইকবাল দস্তি জানিয়েছেন, এ হামলায় আরও ৩৮ জন আহত হয়েছেন। বুধবার (২১ মে) এক সকালে সেনাবাহিনী পরিচালিত স্কুলটির বাসে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ইয়াসির ইকবাল বলেছেন, ‘বাসটি আর্মি পাবলিক স্কুলের। বাসটি যখন শিশুদের আনছিল তখন এতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।’

বিস্তারিত...

যুগান্তকারী চুক্তির পথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা : ভোটদানে বিরত ছিল ইতালিসহ ১১ দেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্য রাষ্ট্রগুলো একটি নতুন আন্তর্জাতিক চুক্তির পক্ষে শক্তিশালী সমর্থন জানিয়েছে। ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় বৈশ্বিক প্রস্তুতি আরও জোরদার করতে তারা এ সমর্থন জানায়। তবে তাতে ভোটদানে বিরত ছিল ইতালি, ইসরায়েল, রাশিয়া এবং ইরানসহ ১১টি দেশ।

বিস্তারিত...

৩ মাস পর গাজায় প্রবেশ করল ত্রাণবাহী ৫ ট্রাক

টানা তিনমাসের ইসরায়েলি অবরোধের পর অবশেষে গাজায় প্রবেশ করেছে ত্রানসামগ্রী বহনকারী ৫টি ট্রাক

বিস্তারিত...

পাকিস্তানে সেনা অভিযানে ১২ ‘ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী’ নিহত

দেশটির খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে পৃথক অভিযানের সময় হওয়া সংঘর্ষে কমপক্ষে ১২ ‘ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী’ নিহত হয়েছে

বিস্তারিত...

যুদ্ধবিরতি আলোচনা শুরু করবে রাশিয়া-ইউক্রেন : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন “অবিলম্বে” যুদ্ধবিরতি ও শান্তিচুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করতে যাচ্ছে

বিস্তারিত...

গাজায় মধ্যরাত থেকে ইসরায়েলের হামলায় নিহত আরও ৩৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ‘অভূতপূর্ব আক্রমণ’ শুরুর আগে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ফিলিস্তিনিদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর মধ্যরাত থেকে ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ করে ৩৮ জনকে হত্যা করে। এদিকে হামলার জেরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫৩ হাজার ৫০০ জনে পৌঁছেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪