| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে ভিসা জালিয়াতি:

ইউ-ভিসা পেতে সাজানো ডাকাতির অভিযোগে ভারতীয় নাগরিকের দোষ স্বীকার

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২০৯০২৫৮ বার পঠিত
ইউ-ভিসা পেতে সাজানো ডাকাতির অভিযোগে ভারতীয় নাগরিকের দোষ স্বীকার
ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রে ভিসা জালিয়াতি

আশিস গুপ্ত, নতুন দিল্লি:

ট্রাম্প প্রশাসন যখন অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে, তখন ইউ-ভিসার অপব্যবহারের জন্য সাজানো সশস্ত্র ডাকাতির ঘটনা ক্রমেই প্রকাশ্যে আসছে। সম্প্রতি নিউ ইয়র্কভিত্তিক ভারতীয় নাগরিক রামভাল পটেল যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন খুচরো দোকানে সশস্ত্র ডাকাতির নাটক সাজিয়ে অবৈধ অভিবাসীদের ইউ-ভিসা প্রোগ্রামের সুযোগ নিতে সাহায্য করার অভিযোগে দোষী স্বীকার করেছেন।


ইউ-ভিসা এমন অভিবাসীদের জন্য, যারা যুক্তরাষ্ট্রে কোনো সহিংস অপরাধের শিকার হয়ে আইনপ্রয়োগকারী সংস্থাকে তদন্ত বা বিচারকাজে সহায়তা করেছেন—তাদের জন্য নির্দিষ্ট সময়ের জন্য দেশ থেকে বহিষ্কারের বিরোধিতা করার সুযোগ দেয়।


যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেলায় ইউএস অ্যাটর্নি অফিসের দেওয়া বিবৃতি অনুযায়ী, ২০২৩ সালের মার্চ থেকে শুরু করে পটেল ও তার সহযোগীরা অন্তত ৯টি সশস্ত্র ডাকাতি সাজিয়েছেন বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয়, যার মধ্যে ৫টি ম্যাসাচুসেটসেই হয়েছে। উদ্দেশ্য ছিল অবৈধভাবে বসবাসরত দোকানকর্মীদের ইউ-ভিসার জন্য আবেদন করতে সহায়তা করা।


৩৭ বছর বয়সী পটেল মঙ্গলবার (২১ মে) বোস্টনে ইউএস ডিস্ট্রিক্ট জজ মায়োং জে জুন-এর কাছে ভিসা জালিয়াতির ষড়যন্ত্রের এক count-এ দোষ স্বীকার করেন। তার সাজা ঘোষণার দিন ধার্য হয়েছে ২০ আগস্ট।


২০২৩ সালের ডিসেম্বরে পটেল ও তার এক সহযোগীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।বলা হয়েছে, এসব সাজানো ডাকাতির সময় দোকানে স্থাপিত নজরদারি ক্যামেরায় অস্ত্র হাতে ডাকাত সেজে টাকা নেওয়া এবং পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। এসব ‘ভিকটিম’ মূলত টাকা দিয়ে পটেলের এই কৌশলে অংশ নেন। এক ব্যক্তির কাছ থেকে একটি সাজানো ডাকাতির বিনিময়ে পটেল ২০,০০০ ডলার (প্রায় ১৭.৪৩ লক্ষ টাকা) নিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এমনকি দোকান মালিকরাও এই কৌশলে অংশ নিতেন। দোকান ব্যবহার করতে দেওয়ার জন্য পটেল তাদের অর্থও দিতেন।


এই মামলায় অন্তত দুইজন সহষড়যন্ত্রী ইউ-ভিসার জন্য আবেদন করেছেন সাজানো ডাকাতির ভিত্তিতে। অন্য এক অভিযুক্ত, যাকে ‘সিং’ নামে চিহ্নিত করা হয়েছে, তিনি ২২ মে দোষ স্বীকার করবেন বলে জানানো হয়েছে। 


এই অপরাধে (ভিসা জালিয়াতির ষড়যন্ত্র) সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ৩ বছর পর্যবেক্ষণের অধীনে মুক্তি এবং ২,৫০,০০০ ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। 


এছাড়াও, কানেকটিকাটের ফেয়ারফিল্ড কাউন্টির পুলিশ গত সপ্তাহে আরেকটি পৃথক মামলায় দুই ভারতীয় নাগরিককে মার্চ মাসে একটি ভুয়া ডাকাতি ঘটনার জন্য অভিযুক্ত করেছে। ফেয়ারফিল্ড কাউন্টি শেরিফ অফিসের বিবৃতি অনুযায়ী, তদন্তে দোকানমালিক বিরেনকুমার পটেল স্বীকার করেন যে তার দোকানের কেরানি লক্ষিতকুমার পটেলকে ইউ-ভিসার সুবিধা পাইয়ে দিতে ঘটনাটি সাজানো হয়েছিল। এই কেরানি নিজেই পুলিশে ফোন করে ভুয়া ডাকাতির অভিযোগ দায়ের করেন। এই ধরণের ঘটনা ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন নীতিকে ঘিরে আরও কড়াকড়ি এবং তদন্তের দাবি উত্থাপন করছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪