| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

উলভস এর সঙ্গে ড্র করে ব্রেন্টফোর্ডের ইউরোপা পথে ধাক্কা

ব্রেন্টফোর্ড ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স-এর ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে ২–২ সমতায় শেষ হয়েছে ম্যাচ। জয়ের কাছাকাছি থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করায় ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা পাওয়ার লক্ষ্যে ব্রেন্টফোর্ডের পথে বড় ধাক্কা লাগল। ম্যাচের শুরুতে দারুণ ছন্দে ছিল ব্রেন্টফোর্ড। প্রথমার্ধে তারা সহজেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ব্রেন্টফোর্ডের হয়ে প্রথম গোলটি করেন মাইকেল কায়োডে। পরে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিল দলে সদ্য ডাক পাওয়া স্ট্রাইকার ইগর থিয়াগো, যা ছিল তার টানা চার ম্যাচে চতুর্থ গোল।

বিস্তারিত...

বিসিবি নির্বাচন তদন্তে এনএসসির উদ্যোগে উদ্বেগ, ব্যাখ্যা দাবি

দেশের ক্রিকেট প্রশাসনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উদ্যোগ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে সংস্থাটি।

বিস্তারিত...

বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কার মেয়েরা

নিউজিল্যান্ডের বিপক্ষে এপ্রিল মাসে ব্যস্ত থাকবে শান্ত, লিটন ও মিরাজরা। একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত থাকবে নিগার সুলতানা ও ফাহিমা খাতুনরা। সীমিত ওভারের সিরিজ খেলতে আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। আজ বিসিবি এই সফরের সূচি প্রকাশ করেছে।

বিস্তারিত...

ইরান-যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ: মধ্যপ্রাচ্যে ক্রীড়াঙ্গনে ‘লাল সংকেত’

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়েছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে। নিরাপত্তা ঝুঁকি ও বিমান চলাচলে বিঘ্নের কারণে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্ট স্থগিত বা বাতিল করা হচ্ছে। এতে বৈশ্বিক ক্রীড়া সংস্থাগুলো যেমন বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ছে, তেমনি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ।

বিস্তারিত...

রাফিনিয়ার হ্যাটট্রিকে সেভিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা, শীর্ষে প্রতিশোধের জয়

দুর্দান্ত পারফরম্যান্সে জ্বলে উঠলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। তার হ্যাটট্রিকের দাপটে বড় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা কাতালানরা শেষ পর্যন্ত ৫–২ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে।

বিস্তারিত...

সিরিজ হারলেও তরুণ দল নিয়ে গর্বিত পাকিস্তান অধিনায়ক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হারের মধ্য দিয়ে বাংলাদেশের কাছে সিরিজ খোয়াতে হয়েছে পাকিস্তানকে। রোমাঞ্চকর লড়াই শেষে স্বাগতিকদের কাছে ২–১ ব্যবধানে সিরিজ হারলেও তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। টি–টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বেশ কয়েকজন নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে আসে পাকিস্তান দল।

বিস্তারিত...

মিরপুরে তানজিদের প্রথম সেঞ্চুরি, বাংলাদেশের জয়ের ভিত

চোখেমুখে তৃপ্তির হাসি—দীর্ঘ প্রতীক্ষার অবসান। বলটা সীমানার বাইরে পাঠানোর সঙ্গে সঙ্গে দুই হাত ছড়িয়ে দিলেন তানজিদ হাসান তামিম। হেলমেট খুলে রেখেছিলেন আগেই, সেঞ্চুরি পূর্ণ করার পর সেজদায় লুটিয়ে পড়েন তিনি, পরে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরেন সতীর্থ লিটন দাস।

বিস্তারিত...

পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ২৯১ রানের টার্গেট দেওয়ার পরই পাকিস্তানের ব্যাটিং ভেঙে দেন বাংলাদেশের পেসাররা। দলের হাল ধরেন সালমান আলি আগা, পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে যান তিনি। তবুও শেষ মুহূর্তের রোমাঞ্চে ২৭৯ রানে থামে পাকিস্তান, আর শেষ পর্যন্ত মাত্র ১১ রানে হারেন তারা। এতে বাংলাদেশ ২–১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে।

বিস্তারিত...

৬৮ মিটার দূর থেকে অবিশ্বাস্য গোল, ইতিহাসে নাম লিখালেন আর্দা গুলের

ম্যাচের ফল তখন প্রায় নিশ্চিত। ঠিক সেই সময়ই অবিশ্বাস্য এক গোল করে সবাইকে চমকে দিলেন আর্দা গুলের। নিজ অর্ধ থেকে নেওয়া তার দূরপাল্লার শট সরাসরি জালে জড়িয়ে যায়- আর তাতেই ৬৮ মিটার দূর থেকে গোল করে রেকর্ডের ভাগীদার হন এই তুর্কি তরুণ।

বিস্তারিত...

নিউক্যাসলের ঐতিহাসিক জয়, গর্ডনের গোলে চেলসি হতাশায়

দীর্ঘ ১২ বছর পর স্ট্যামফোর্ড ব্রিজে জয় তুলে নিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের একমাত্র গোল করে দলকে জয়ের স্বাদ এনে দেন ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন। ২০১২ সালের পর চেলসির মাঠে নিউক্যাসলের এটি প্রথম জয়। পুরো ম্যাচ জুড়ে চেলসির রক্ষণভাগকে দারুণভাবে চাপে রাখেন গর্ডন।

বিস্তারিত...

ভালভার্দের দুর্দান্ত ফর্মে এলচেকে উড়িয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

হঠাৎ করেই দুর্দান্ত ফর্মে ফিরেছেন ফেডরিকো ভালভার্দে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে নিজের সেরা ছন্দ খুঁজে পেয়েছেন এই উরুগুইয়ান তারকা। টানা তিন ম্যাচে গোল করে দারুণ ছন্দে থাকা এই মিডফিল্ডার শনিবারও জয়ের নায়ক। তার পারফরম্যান্সে ভর করে রিয়াল মাদ্রিদ ৪–১ গোলে উড়িয়ে দিয়েছে এলচে সিএফকে।

বিস্তারিত...

কাভা কাপে ইতিহাস গড়া নারী ভলিবল দলকে সংবর্ধনা

গত ডিসেম্বরে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত নারী কাভা কাপ ভলিবল টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ভলিবল দল। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে তিন মাস পর খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। সংবর্ধনা অনুষ্ঠানে দলের প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কার ও ক্রেস্ট।

বিস্তারিত...

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামিমা মিমু আর নেই

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য, বিকেএসপির সাবেক উপ-পরিচালক (প্রশিক্ষণ) ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই। শুক্রবার (১৩ মার্চ) রাতে ঢাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিস্তারিত...

মোস্তাফিজের বদলে খেলোয়াড় নিয়ে নতুন বিতর্কের জন্ম দিল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএল ২০২৬-এর জন্য জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে। পাকিস্তান সুপার লিগ (PSL)-এর চুক্তি ত্যাগ করে ভারতীয় লিগ খেলতে আসায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

বয়সভিত্তিক ক্রিকেটে আগেই নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন পাকিস্তানের তরুণ ওপেনার মাজ সাদাকাত। এবার সিনিয়র দলে সুযোগ পেয়েও সেই প্রতিভার ঝলক দেখালেন তিনি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে ব্যাট ও বল—দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এই ওপেনার। ম্যাচ শেষে তাকে ‘কোয়ালিটি প্লেয়ার’ বলে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪