বাংলাদেশের ফ্যাশন, মিস ইউনিভার্স বাংলাদেশ এর ফার্স্ট রানার আপ আলিশা ইসলাম। যিনি সম্প্রতি ওয়ার্ল্ড ফেমাস প্যারিস ফ্যাশন উইকে বাংলাদেশী মডেল হিসেবে র্যাম্পে হেঁটেছেন। অংশ নিয়েছেন ইতালির মিলান ফ্যাশন উইকেও। সুন্দরী প্রতিযোগিতা থেকে পথ চলা শুরু। এরপর হেঁটেছেন র্যাম্পে, চলচ্চিত্র সহ মিডিয়া ইন্ডাস্ট্রির নানান অঙ্গনে।
দেশের শোবিজ তারকাদের নিয়ে বহুল আলোচিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে। এ কারণে এই ক্রিকেট লিগের কয়েকজন মেন্টরকে লিগ্যাল নোটিশ করা হয়েছে। অভিযোগের তীর উঠেছে সেলিব্রিটি ক্রিকেট লিগের মেন্টর নির্মাতা প্রবীন রহমান চৌধুরী, মেন্টর গিয়াস উদ্দিন সেলিম, মেন্টর তানিম রহমান অংশু এবং সিনথিয়া ইয়াসমিন, অভিনেত্রী কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল শাম্মি ইসলাম নিলা ও আলিশার বিরুদ্ধে।
প্রতীক্ষা ছিল সিনেমাটি ঘিরে। ফিরছেন আমির খান। সেটিও তার আইকনিক সিনেমা ‘তারে জামিন পার’-এর সিক্যুয়াল নিয়ে! এ যেন সোনায় সোহাগা আমির ভক্তদের জন্য। দীর্ঘদিন ধরেই সিনেমাটি ঘিরে উন্মাদনা দর্শকদের মাঝে।
বহুল আলোচিত-সমালোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। শোবিজ জগতের চাকচিক্য জীবন ছেড়ে এবার হাঁটছেন শান্তির পথে। বহুদিন ধরেই নিজেকে এনেছেন ইসলামের ছায়াতলে। রোববার (১১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়ে নিজের সেই পরিবর্তনের কথাই জানালেন লুবাবা।
দিন দুয়েক আগে ভারত-পাকিস্তান যুদ্ধে উত্তাল ছিল সামাজিক মাধ্যম। এ সময় দেশের হয়ে কথা বলেছে গোটা বলিউড। বি-টাউনের ডাকসাইটে তারকারা পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুরের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় ছিলেন সরগরম।
বিয়ের গুঞ্জন প্রেমসহ বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন।
ওরা মানুষ নয়, পশুর চেয়েও অধম। এমন কথা লিখে একটি পোস্ট শেয়ার করে দুটি করপোরেট প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। কী আছে ওই পোস্টে?
র্যাবের এএসপি পলাশ সাহার আত্মহত্যার ঘটনায় স্ত্রী সুস্মিতা সাহা ও মা আরতি সাহা একে অন্যের দিকে আঙুল তুলে দোষারোপ করেছেন। এই ঘটনায় সংবাদমাধ্যমে সম্প্রতি মুখ খুলেছেন পলাশের স্ত্রী সুস্মিতা।
গত বছরে মাত্র ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে মাদরাসায় বিয়ে করেন ছোট পর্দার বর্তমান সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বিয়ের পরে স্বামী আজমান নাসিরের সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতে দেখা যায়।
লেখক, চলচ্চিত্র সমালোচক ও নির্মাতা এবাদুর রহমানের সিনেমা ‘বাঙালি বিলাস’ কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে দেখানো হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা এমনটাই জানিয়েছেন।
বছর পেরিয়ে ফের শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এবার ৭৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ মে, ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে ঘটবে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা।
বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্যের বয়স ৩৭ বছর। সম্প্রতি তাদের সম্পর্কের ভাঙনের গুঞ্জন শোনা যায়। তবে এসব কথায় অবশ্য গুরত্ব দিতে চান না সুনীতা। তার দাবি, গোবিন্দর সঙ্গে তার বিচ্ছেদের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন।
ভারত-পাকিস্তান যুদ্ধের উত্তেজনা যখন চরমে, ঠিক সেই মুহূর্তে বলিউড তারকা জাহ্নবী কাপুর কণ্ঠ মিলিয়েছেন মানবতার পক্ষে। যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেও তিনি খুঁজে ফিরছেন শান্তির আলো। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টেলিভিশন ও অনলাইনে যুদ্ধের দৃশ্য দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই সুন্দরী।
ভারত-পাকিস্তানের উত্তেজনার মাঝেই শনিবার (১০ মে) হায়দ্রাবাদের তেলেঙ্গনায় শুরু হলো বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের ৭২তম আসর। এই প্রতিযোগীতায় অংশ নিয়েছে বাংলাদেশ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন মডেল আকলিমা আতিকা কনিকা।
বহুল প্রতীক্ষিত সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে হইচইতে। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত কমেডি ঘরানার এই সিরিজের মূল ভূমিকায় আছে মোশাররফ করিম। সেইসঙ্গে এই সিরিজে অভিনয় করেছেন এক ঝাঁক অভিনেত্রী। আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।