রোববার (১১ মে) সন্ধ্যায় সামাজিকমাধ্যমে প্রকাশিত হয়েছে তাসনিয়া ফারিণের একক পোস্টার। যেখানে ফারিণকে একেবারেই ভিন্ন আবহে দেখা গেছে। পোস্টারে এই অভিনেত্রীর এক হাতে ফুল আর অন্য হাতে কুড়াল দেখা গেছে। পোস্টার দেখে অনেকেই বলছেন, এ কেমন ‘ইনসাফ’? কেননা, এক হাতে ফুল, অন্য হাতে কুড়াল- এমন সাংঘর্ষিক চরিত্রে আগে কখনও দেখা যায়নি এই অভিনেত্রীকে। ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করে সঞ্জয় সমদ্দার লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই..’। পোস্টারটি একই ক্যাপশনসহ নিজের পেজেও শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ।
সবশেষ ২০২২ সালে ‘হাওয়া’ সিনেমায় কাজ করে দর্শকের মন কাড়েন এই নায়িকা। এরপর বছর তিনেক সময় পেরিয়ে গেলেও পর্দায় আর ফেরা হয়নি তার......
সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন-এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। দেশের সংগীত জগতের শিল্পী ও কলাকুশলীদের সম্মান জানাতে আবারো আয়োজিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সংগীতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪’।
২০১২ সালে ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। এরপর থেকে নিজেকে ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিম। কখনো বাংলাদেশ আবার কখনো স্পেনে দেখা মেলে তার।
শনিবার (১০ মে) ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে শারমিন আব্বাসী
নতুন নেতৃত্ব পেলো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। শুক্রবার (৯ মে) রাত সাড়ে সাতটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু।
অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ এনেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। এসব অভিযোগ ভিত্তিহীন বলেছেন অভিনেতা। তবে কথা প্রসঙ্গে অভিনেত্রী অহনার সঙ্গে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের প্রেম। একই সঙ্গে শামীমের সঙ্গে প্রেমের সময় হৃদয়ের সঙ্গে অহনা ডাবল টাইমিং করেছেন বলে দাবি করেন এই অভিনেতা।
বলিউডে পা রাখার আগেই গ্ল্যামার দুনিয়ায় বেশ আলোচনায় থাকেন সারা টেন্ডুলকার। কিন্তু কিংবদন্তি ক্রিকেটার শচীনকন্যা কি রুপালি পর্দায় পা রাখবেন? এই গুঞ্জন অনেক পুরাতন। যদিও এতদিন স্পষ্ট কোনও জবাব দেননি সারা। তবে এবার ভারতের বিনোদনমূলক এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাকে বলতে শোনা গেল, টিনসেল টাউনে পদার্পণ নিয়ে কী ভাবছেন তিনি। সারা জানিয়েছেন, তিনি মোটেই সিনেমায় অভিনয় করবেন না। এই নিয়ে তার মনে কোনও দ্বিধাদ্বন্দ্বও নেই।
কয়েক দিন আগে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর, গালিগালাজ, ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। শুধু তাই নয়, শুটিং সেটে মাদক সেবন করে তার সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগও করেন এই অভিনেত্রী। এ ঘটনার পরই সংবাদ সম্মেলনে অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেন শামীম। তারপর একাধিক অভিনেত্রী খারাপ ব্যবহার করার অভিযোগ জানিয়ে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়েছেন। সবকিছু মিলিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন শামীম।
চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত হরর সিনেমা ‘ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইনস’। ছবিটি এখনো মুক্তি পায়নি। কিন্তু এর উদ্বোধনী দৃশ্য ইতিমধ্যেই গড়েছে এক অভিনব রেকর্ড। সিরিজের ষষ্ঠ পর্ব হিসেবে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন জ্যাক লিপোভস্কি ও অ্যাডাম স্টেইন। সিনেমার গল্প এগিয়েছে বিভিন্ন টাইমলাইন ধরে। যার শুরু হয় ১৯৬৯ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ভবিষ্যদ্বাণী দিয়ে।
২০১০ সালে তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’র সেটে সামান্থা ও দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর প্রেম শুরু হয়। ২০১৭ সালে তাদের দুজনের বিয়ে হয়। কিন্তু সংসার বেশি দিন টেকেনি।