কাঁটা লাগা’ গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া বলিউড অভিনেত্রী শেফালী জরিওয়ালা -এর আকস্মিক মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বয়স ধরে রাখতে ব্যবহৃত তথাকথিত ‘অ্যান্টি-এজিং ইনজেকশন’-এর কারণে তার মৃত্যু হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগী।
ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী মৌনী রায়। তিনি কালারসে সম্প্রচারিত নাগিনে শিবণ্যা রিতিক সিং এবং শিবাঙ্গী রকি প্রতাপ সিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে পরিচিতি লাভ করেছেন। সম্প্রতি মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের বিচ্ছেদ গুঞ্জন শুরু হয়েছে।
অভিনেত্রী জেবা জান্নাতের-এর লিখিত অভিযোগের পর শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ। ফলে আপাতত বন্ধ হয়ে গেল সিনেমাটির মুক্তির পথ।
ফ্রান্সের দক্ষিণ উপকূলে শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১২ মে) জমকালো আয়োজনে পর্দা ওঠে উৎসবের ৭৯তম আসরের। আর এই আন্তর্জাতিক আসরে বিশ্বের নামি-দামি তারকাদের ভিড়ে নিজের অনন্য উপস্থিতি দিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী Alia Bhatt।
জনপ্রিয় মার্কিন রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’-এর ২৪তম সিজনে বিজয়ী হিসেবে ঘোষিত হয়েছেন ২৫ বছর বয়সী তরুণী হান্না হার্পার। দক্ষিণ-পূর্ব মিসৌরির এই প্রতিভাবান সংগীতশিল্পী এক জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালেতে বিচারক ও দর্শকদের মুগ্ধ করে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেন। চূড়ান্ত পর্বে তিনি ‘অ্যা
অভিনেতা সিদ্দিকুর রহমান বলেছেন, আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ। আমি ছিলাম না, আমি এখনো আছি, সত্যি কথা যেটা। কারণ আমি তো আওয়ামী লীগকে সমর্থন করেছি। আমি আওয়ামী লীগের দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম। আমি যে দলটির দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম, তাদের দায়ভারটা তো আমার উপরে আসবে না। কারণ ওতপ্রোতভাবে আমি প্রফেশনা
তামিল সুপারস্টার থালাপতি বিজয় সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রবিবার (১১ মে) অনুষ্ঠিত সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ের মা-বাবা, পরিবারের সদস্য এবং তাঁর কথিত প্রেমিকা, অভিনেত্রী তৃষা কৃষ্ণান।
ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে। নাম উল্লেখ না করে একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে সম্বোধন করায় নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকের ধারণা, তিনি ইঙ্গিত করেছেন তার প্রাক্তন স্বামী অভিনেতা সিদ্দিকুর রহমানকে।
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়, উপস্থাপনা ও গানের জগতে নিজের অবস্থান তৈরি করলেও পথটা তার জন্য সহজ ছিল না। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের সংগ্রাম, আত্মবিশ্বাস এবং তারকাজীবনের চাপ নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।
বাংলাদেশে ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে। সোমবার (১১ মে) বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এ কে খান হেলথকেয়ার ট্রাস্ট এবং অভিনেত্রী ও প্রাণী কল্যাণ কর্মী জয়া আহসান জনস্বার্থে এ রিট করেন।
ঢালিউডের রুপালি পর্দায় কয়েক দশক ধরে যিনি একই সঙ্গে সৌন্দর্য, অভিনয় আর জনপ্রিয়তার প্রতীক হয়ে আছেন, তিনি চিত্রনায়িকা পূর্ণিমা। সময় এগিয়েছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তাঁর সৌন্দর্য আর উপস্থিতির আবেদন যেন দিনকে দিন আরো গভীর হয়েছে। তরুণ-তরুণীদের কাছে তিনি আজও এক অনিন্দ্য সুন্দরীর নাম, যাকে ঘিরে মুগ্ধতা যেন কখনো পুরোনো হয় না।
লিভার জটিলতায় গুরুতর অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হচ্ছে। সোমবার (১১ মে) বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তর করার কথা রয়েছে।
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি জীবনের এক কঠিন সময় পার করছেন বলে জানিয়েছেন। মাতৃ দিবসে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি দাবি করেন, বর্তমানে তার তিন সন্তানের সঙ্গে তাকে কোনো ধরনের যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ জানিয়েছেন, আজকের অবস্থানে পৌঁছানোর পেছনে তার মায়ের অবদানই সবচেয়ে বেশি। মা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের জীবনের অজানা নানা অধ্যায় তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী।
অভিনয় থেকে রাজনীতির অঙ্গনে নাম লেখানোর গল্পটা পুরোনো। অনেকেই অভিনেতা থেকে হয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পর রবিবার (১০ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। এ প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক সেই সব অভিনয়শিল্পীর কথা, যারা ভারতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।