ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আবারও আলোচনায় এবার ভালোবাসার আবেগঘন এক বার্তায়। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব এই অভিনেত্রী বসন্ত ও ভালোবাসা দিবসের আবহে জানালেন হৃদয়ের গভীর অনুভূতি।
ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম বলেছেন, ‘ভোটে জয়ী হওয়াই বিজয় নয়। যে আসনে নারীরা ভয়ে নির্বাচনে আসে না, সেখানে আমি সাহস করেছি। এটিই আমার জন্য বড় অর্জন, এটিই আমার বিজয়।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে সাধারণ ভোটারদের পাশাপাশি উপস্থিত হন শোবিজ অঙ্গনের তারকারাও।
দুই দশকের বেশি সময় ধরে ছোটপর্দা ও সিনেমায় সুনাম আসা অভিনেতা তিনু করিম মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে হঠাৎ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশে চলছে উৎসবমুখর ভোটগ্রহণ। সাধারণ ভোটারদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের তারকারাও অংশ নিচ্ছেন এ গণতান্ত্রিক আয়োজনে। সেই ধারাবাহিকতায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন চিত্রনায়ক ওমর সানি। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। ধানের শীষের হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রচারণায় সরব ছিলেন তিনি।
প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রকাশিত তথ্যে দেখা গেছে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এর আগে ইঙ্গিতে ‘হ্যাঁ’ ভোটের বিরোধিতা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এবার সরাসরি ‘না’ ভোটের পক্ষে দাঁড়ালেন। সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি ‘না’ ভোট দেবেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে ন্যান্সি একটি ছবি
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা রাজু শ্রেষ্ঠ বলিউডের ‘ভাইজান’ সালমান খানের সঙ্গে তার প্রাক্তন ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা স্মরণ করেছেন। রাজু জানান,
দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ভোটের উত্তাপে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যেও আলোচনার উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বলিউড অভিনেতা রণবীর সিং, যিনি পর্দায় সাহস ও দাপটের প্রতীক, বাস্তব জীবনে এখন মুখোমুখি হয়েছেন মৃত্যুঝুঁকির। সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি ভয়েস নোট আসে, যেখানে শুধু হত্যার হুমকি নয়, মোটা অঙ্কের অর্থ দাবির বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
অতিমাত্রায় অশ্লীল কনটেন্ট দেখানোর অভিযোগে ভারতে বন্ধ করে দেয়া হলো ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম। ১৪ মার্চ একই সঙ্গে এই ওটিটি প্লাটফর্মগুলোর সঙ্গে যুক্ত মোট ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সামাজিকমাধ্যম বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানী অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সরব। রাজনীতি, খেলাধুলা কিংবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো জনগুরুত্বপূর্ণ নানা ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।
বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২ এর বিচারক আনোয়ারুল হক এই আদেশ দেন।
নানা প্রতিশ্রুতিতে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার। এখন পুরো দেশ তাকিয়ে ১২ ফেব্রুয়ারির ভোটের দিকে। এ নিয়ে আলোচনা এখন দেশের প্রতিটি অঙ্গন। এই আলোচনার বাইরে নয় শোবিজ তারকারা। বাংলাদেশের লোকসংগীত, গ্রামীণ ও বাউল গানের অন্যতম জনপ্রিয় শিল্পী আবদুল কুদ্দুস বয়াতিও সরব হয়েছেন নির্বাচনে।