| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মিমি চক্রবর্তীর উচিত জনসমক্ষে ক্ষমা চাওয়া: তনয় শাস্ত্রী

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী-এর বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা নিয়েছেন বনগাঁর অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রী। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিস্তারিত...

‘দুজন দুজনার’ গানে নব্বইয়ের আমেজে উচ্ছ্বসিত হিমি

ছোটপর্দায় অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমহলে পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি এবার গান নিয়ে নতুন করে আলোচনায়। ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে তার মৌলিক গান ‘দুজন দুজনার’। নব্বই দশকের চলচ্চিত্রের গানের আবহে নির্মিত এ গানটি ইতোমধ্যে শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

অভিনয় থেকে বিরতি সামিরার!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে তার জুড়ি মেলা ভার। এক লহমায় দর্শক বন্দী হয়ে যায় তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু। নাটকে অভিনয় দিয়ে অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।

বিস্তারিত...

অস্ত্রোপচারের পর বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত রবিবার রাজধানীর একটি হাসপাতালে তার জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। টানা ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। বর্তমানে তিনি বাসায় থেকে বিশ্রাম নিচ্ছেন।

বিস্তারিত...

প্রকাশ্যে অভিনেত্রী মনিরা মিঠুর ছেলেকে মারধর, ভিডিও ভাইরাল

রাজধানীর রাস্তায় হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বিষয়টি সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মনিরা নিজেই নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

দিল্লির সেই রাতের ভয়াবহ স্মৃতি শোনালেন প্রিয়াঙ্কা

আসন্ন ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবিতে তাকে দেখা যাবে এক দুর্ধর্ষ প্রাক্তন জলদস্যুর চরিত্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তার চরিত্রের সাহসের প্রসঙ্গে শৈশবের এক রোমহর্ষক স্মৃতি জানিয়েছেন, যেখানে তিনি বাস্তবেই দেখেছিলেন এক ‘ব্লাডি মেরি’র মতো নারীর রূপ তার মা মধু চোপড়া।

বিস্তারিত...

‘এটা বিদায় নয়, শুধু একটু থামা’—ভক্তদের আশ্বস্ত করলেন মাহী

অল্প সময়ে সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি হঠাৎই কাজ থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন। সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, জীবনের এই পর্যায়ে এসে তার একটু থামা প্রয়োজন।

বিস্তারিত...

সাবা তানিকে মনে আছে?

দেশীয় সংগীতাঙ্গনে একসময়ের জনপ্রিয় গায়িকা সাবা তানির ৮ম মৃত্যুবার্ষিকী আজ। রক্তচাপের কারণে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি না ফেরারা দেশে পাড়ি জমান তিনি। পারিবারিক সূত্রে ওই সময় শিল্পীর মৃত্যুর বিষয়ে জানা গিয়েছিল, সাবা তানি দীর্ঘদিন যাবত নিম্ন রক্তচাপে ভুগছিলেন। উত্তরার বাসায় মায়ের সঙ্গে থাকতেন।

বিস্তারিত...

মনিরা মিঠুর ছেলেকে মারধর

রাজধানীর রাস্তায় হামলা ও মারধরের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠু।

বিস্তারিত...

রাজনীতিতে জড়িয়ে সর্বজনীন গ্রহণযোগ্যতা হারানো উচিত নয়: ববিতা

চব্বিশের গণঅভ্যুত্থানের পর অনেক শিল্পী আত্মগোপনে রয়েছেন। রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করায় এমন পরিবেশ-পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত সংশ্লিষ্টদের। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী ববিতা মনে করেন, শিল্পীদের জন্য নিরপেক্ষ অবস্থানই সম্মানজনক ও দীর্ঘস্থায়ী।

বিস্তারিত...

মহাসড়কে ব্যারিকেড দিয়ে হিরো আলমকে গ্রেপ্তার

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা–রংপুর মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

‘আল্লাহ যেন তারেক রহমানের মাধ্যমে দেশ সুখী-সমৃদ্ধ হয়’

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান-কে অভিনন্দন ও শুভকামনায় ভাসাচ্ছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও শুভেচ্ছা জানাচ্ছেন নতুন সরকারপ্রধানকে।

বিস্তারিত...

কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই: কৌশানী মুখার্জি

আলো ঝলমলে রূপালি পর্দার আড়ালে লুকিয়ে থাকে না বলা অনেক গল্প। সেই অজানা গল্পের দরজা খুলে এবার অকপটে নিজের জীবনের কঠিন অধ্যায় তুলে ধরলেন জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে যেমন পেয়েছেন সাফল্যের স্বাদ, তেমনি সহ্য করেছেন অবহেলা, একাকিত্ব আর গভীর ব্যক্তিগত শোক।

বিস্তারিত...

নৌকার মনোনয়ন কিনেও ধানের শীষের প্রচারণায়, মুখ খুললেন সিমলা

বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী হতে চেয়েছিলেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা সিমলা। এমনকি মনোনয়ন ফরমও তিনি কিনেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে এ অভিনেত্রীকে দেখা যায় সদ্য অনুষ্ঠিত নির্বাচন উপলক্ষে বিএনপির প্রচার-প্রচারণায়। তারপরই নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েন তিনি। এবার সে বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

বিস্তারিত...

স্পর্শিয়াকে ‘ম্যানিপুলেট’ করে বিয়ে করেছেন রিফাত!

আলোচিত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ হয়েছে। ২০২৪ সালের ভালোবাসা দিবসে কক্সবাজারের সমুদ্রসৈকতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন এই জুটি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪