বলিউডের অন্যতম তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দম্পতি। গত বছরের নভেম্বরে প্রথম সন্তানের মুখ দেখেছেন এই তারকা যুগল। জীবনের নতুন এই অধ্যায় যে তারা দারুণভাবে উপভোগ করছেন, তা ভিকির সাম্প্রতিক বক্তব্যেই স্পষ্ট।
জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার একটি মা-হারা বাচ্চা বানরের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ভিডিওটিতে দেখা যায়, মা বিহীন ছোট্ট বানরটি একটি নরম খেলনাকে পরম মমতায় আঁকড়ে ধরে আছে। দৃশ্যটি ছুঁয়ে গেছে মডেল, আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকেও। তবে এই অসহায়ত্বকে পুঁজি করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণার কৌশলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
গ্ল্যামার জগতে আজকাল যেন প্রতিযোগিতা, কে কত বড় সিলুয়েট, কত সাহসী রং বা কত নাটকীয় উপস্থিতি তৈরি করতে পারেন। অথচ কখনও কখনও সবচেয়ে সংযত উপস্থিতিই হয়ে ওঠে সবচেয়ে স্মরণীয়। সেই নীরব অথচ গভীর ছাপ রেখেই সাম্প্রতিক এক উপস্থিতিতে আলোচনায় এলেন জাহ্নবী কাপুর।
এর আগে একাধিকবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেও এবার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের কণ্ঠে অন্য সুর। জামিন পেয়ে তিনি বলেন, ভুল হয়েছে, আবার হতে পারে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় জামিন পান নোবেল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিমানবন্দরে অবৈধ পণ্যসহ আটক হওয়ার খবরকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন। তিনি জানিয়েছেন, এই মানহানিকর প্রচারের বিরুদ্ধে ইতোমধ্যেই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।
বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে একটি সুপারন্যাচারাল ভ্যাম্পায়ার সিরিজ। অভিনেত্রী ও উদ্যোক্তা সিফাত নুসরাত-এর লেখা উপন্যাস দ্য রেড মুন অবলম্বনে নির্মিত হচ্ছে ১০ পর্বের এই মেগা সিরিজ।
ক্যামেরা লাইট জ্বলে ওঠার আগে গুঞ্জন উঠেছিল ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’-এ ঢাকার শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। তবে সে গুঞ্জন ডানা মেলতে দেননি পরিচালক-প্রযোজক।
বিয়ের প্রলোভন দেখিয়ে ফের এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বলিউড তারকা কৃতি স্যানন ও লন্ডনভিত্তিক ব্যবসায়ী কবীর বাহিয়া এর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই বি-টাউনে গুঞ্জন চলছে। এবার সেই গুঞ্জন আর আড়ালে থাকল না সরাসরি লন্ডনের রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতে দেখা গেছে জুটিকে।
নির্মাতা রায়হান রাফী আবারও হাজির হচ্ছেন ভিন্ন স্বাদের গল্প নিয়ে। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘প্রেসার কুকার’। সম্প্রতি টানা দুটি পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি আর তাতেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে তীব্র কৌতূহল।
ভারতের পশ্চিমবঙ্গের শিল্প, সংস্কৃতি ও সংগীতের জগতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ একঝাঁক গুণীজনের হাতে তুলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’। শনিবার (২২ ফেব্রুয়ারি) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গুণীজনদের এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা নতুন ভিডিওর কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন।
জনপ্রিয় মডেল পিয়া জান্নাতুল। যিনি একাধারে অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী। সম্প্রতি সামাজিকমাধ্যমে নিজের একটি হিজাব পরিহিত ছবি শেয়ার করে ব্যক্তিত্ব, ধর্ম ও বিশ্বাস নিয়ে খোলামেলা কথা বলেন পিয়া।
দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে ফিরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর তার আচরণ, বিনয় ও কথাবার্তা নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি আলোচনায় উঠে এসেছেন তার কন্যা জাইমা রহমানও। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে তার উপস্থিতি, বক্তব্য ও ব্যক্তিত্ব ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে।
আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নাত এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সেইসব বীর সন্তানদের, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের এই দিনে প্রাণ বিসর্জন দিয়েছেন।