| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, যারা হলেন সেরা নায়ক-নায়িকা

চূড়ান্ত বিচার কাজ শেষে ঘোষণা করা হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে দেখা যায়, এবার যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক

বিস্তারিত...

বাবা নিজেই আমার কাছে ক্ষমা চেয়েছিল: আর্শিয়া

শিশুশিল্পী হিসেবে ছোটপর্দায় জনপ্রিয়তা পাওয়ার পর ধীরে ধীরে টলিউডে নিজের জায়গা তৈরি করছেন আর্শিয়া মুখোপাধ্যায়। ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক ‘ভুতু’-তে নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে দর্শকের ঘরের মেয়ে হয়ে ওঠেন তিনি। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে ইতোমধ্যে দেব অভিনীত সিনেমায় কাজ করে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার দ্বিতীয় সিনেমা ‘ওসিডি’।

বিস্তারিত...

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রণবীরের বিরুদ্ধে মামলা

কর্নাটকের উপকূলবর্তী অঞ্চলের চৌভুন্ডি দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ উঠেছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

বড় পর্দায় ফের একসঙ্গে বিজয়-রাশমিকা

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডিয়ার কমরেড’ সিনেমায় অভিনয়ের দীর্ঘসময় পর আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরতে চলেছেন দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা এবারও অ্যাকশন ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরতে চলেছেন। আর সম্প্রতি সেই আসন্ন সিনেমা ‘রানাবালি’র একটি ঝলক প্রকাশ করা হয়েছে। যেখানে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যায় রাশমিকা মান্দানাকে।

বিস্তারিত...

‘নারীকেন্দ্রিক’ তকমা নয়, ভালো সিনেমাই আসল: রানি মুখার্জি

রানি মুখার্জি অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র মর্দানি-৩ আগামী ৩০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মুক্তির আগে এনডিটিভির সাংবাদিক পদ্মজা যোশির সঙ্গে এক সাক্ষাৎকারে নারীপ্রধান সিনেমা, টাইপকাস্টিং, বয়স, সমাজে নারীর নিরাপত্তা এবং মর্দানি ফ্র্যাঞ্চাইজির ভাবনা নিয়ে স্পষ্ট মত প্রকাশ করেন তিনি। নারীপ্রধান সিনেমাকে আলাদা করে ‘নারীকেন্দ্রিক’ বলে চিহ্নিত করার প্রবণতার বিরোধিতা করে রানি বলেন, এ ধরনের লেবেল এখন অপ্রাসঙ্গিক। দর্শক সিনেমা দেখে কনটেন্ট ও মান বিচার করে, লিঙ্গ নয়। তার মতে, ছবিকে ভালো বা খারাপ—এই দুই মানদণ্ডেই দেখা উচিত।

বিস্তারিত...

হলুদ শাড়িতে প্রকৃতির সঙ্গে মিশে গেলেন ভাবনা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা আবারও প্রমাণ করলেন, সৌন্দর্য মানে শুধু সাজ নয়—এর সঙ্গে দরকার অনুভূতি, পরিবেশ আর একটুকরো গল্প। অভিনয় দক্ষতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি বরাবরই নজর কাড়ে ভক্তদের। এবার পুকুরপাড়ের নীরবতায়, হলুদ শাড়িতে নিজেকে মেলে ধরলেন তিনি এক ভিন্ন আবহে।

বিস্তারিত...

প্লেব্যাকের জগৎকে বিদায় বললেন অরিজিৎ সিং

ভারতের গানের জগতে এক বিশেষ পরিচয় অরিজিৎ সিংয়ের। হিন্দি ও বাংলা উভয় ভাষায় অসংখ্য গান গেয়ে শ্রোতা ও সমালোচকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন তিনি। কিন্তু এবার ভক্তদের জন্য একটি বড় চমকপ্রদ, একই সঙ্গে দুঃসংবাদ দিলেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।

বিস্তারিত...

শেষ সিনেমার মুক্তি নিয়ে বিপাকে দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি

দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতির শেষ সিনেমা ‘জন নয়গণ’ মুক্তি পেতে যাচ্ছে না, সেন্সর বোর্ড ও আদালতের আইনি জটিলতার কারণে।

বিস্তারিত...

কিছুই পাল্টায়নি, এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে: শুভশ্রী

সময় এগিয়েছে, ক্যালেন্ডার বদলেছে, কিন্তু নারীর প্রতি হেনস্তার চিত্র বদলায়নি। এমনই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়। সম্প্রতি হরিয়ানার কর্নলে একটি স্টেজ শোতে অংশ নিতে গিয়ে প্রকাশ্যেই শারীরিক হেনস্তার শিকার হন তিনি। ঘটনাটি নিয়ে এবার সরব হয়েছেন টলিউডের সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

বিস্তারিত...

মা হওয়ার পর নিরাপত্তার গুরুত্ব বুঝেছি: আলিয়া

একটি সড়ক দুর্ঘটনার স্মৃতি আজও তাড়া করে ফেরে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। সেই অভিজ্ঞতার প্রভাবেই আজও গাড়ির পেছনের আসনে বসলেও সিটবেল্ট বাঁধতে ভুল করেন না তিনি। রাস্তায় চলাচলের সময় তার মনে কাজ করে এক অদৃশ্য ভয় কারণ একটি দুর্ঘটনাই একসময় তার জীবনের খুব কাছের একজন মানুষকে কেড়ে নিয়েছিল।

বিস্তারিত...

অনুষ্ঠান চলাকালে হেনস্থার অভিযোগ মিমি চক্রবর্তীর

কলকাতার বাইরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। রবিবার (২৫ জানুয়ারি) উত্তর ২৪ পরগনার বনগাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্চে ওঠার কিছুক্ষণ পরই তাঁকে অনুষ্ঠান বন্ধ করে চলে যেতে বলা হয় বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। মিমি জানান, অনুষ্ঠান শুরু করার পর আচমকাই তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি মঞ্চে উঠে তাঁর উদ্দেশ্যে বলেন, আপনি চলে যান। বিষয়টি প্রথমে বিশ্বাস করতে না পারলেও বারবার একই কথা বলায় তিনি অপমানিত ও বিস্মিত হয়ে পড়েন। পরিস্থিতি আর না বাড়িয়ে দর্শকদের শুভরাত্রি জানিয়ে মঞ্চ ত্যাগ করেন বর্তমান সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী।

বিস্তারিত...

যতবারই হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ: অপু বিশ্বাস

‘ঢালিউড কুইন’ অপু বিশ্বাস চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজে তোলা কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন। গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া ছবিগুলো প্রকাশের পরপরই নেটি

বিস্তারিত...

অভিনয় ঠিক থাকলেই জনপ্রিয়তার অন্য কোন ফাঁদ দরকার নেই: স্বস্তিকা

ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি তার অভিনয় দক্ষতা ও স্পষ্টবাদিতার জন্য বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি নতুন একটি প্রজেক্ট নিয়ে তিনি ইন্ডাস্ট্রির অন্ধকার দিক এবং নিজের ক্যারিয়ারের কিছু আক্ষেপ নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন।

বিস্তারিত...

নাম বলব না আমি প্রেম করছি: বাঁধন

পর ব্যক্তিজীবন নিয়ে মুখ খুলে আবারও আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পর্দায় শক্তিশালী উপস্থিতি আর বাস্তব জীবনে স্পষ্টভাষী মনোভাবের জন্য যিনি বরাবরই আলাদা করে নজর কেড়েছেন, সেই বাঁধন এবার জানালেন তিনি প্রেমে আছেন। একা থাকার অধ্যায় যে শেষের পথে, তারই ইঙ্গিত মিলেছে অভিনেত্রীর কথায়।

বিস্তারিত...

রসগোল্লা খেয়েও মোটা হন না জয়া আহসান: প্রসেনজিৎ

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান রূপ, ফিটনেস আর ব্যক্তিত্ব নিয়ে যাকে ঘিরে দর্শকের আগ্রহের শেষ নেই। বয়স বাড়লেও তার ছিপছিপে গড়ন আর সতেজ উপস্থিতি দেখে অনেকেই বিস্মিত হন। ভক্তদের মনে প্রায়ই প্রশ্ন জাগে এই ফিটনেসের রহস্য কী? কঠোর ডায়েট, নিয়মিত ব্যায়াম, নাকি অন্য কিছু?

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪