ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া তার স্টাইলিশ লুক ও সাবলীল অভিনয়ের কারণে ব্যাপক জনপ্রিয়। অভিনয়ে নিয়মিত না হলেও সামাজিক মাধ্যমে তিনি সবসময় সক্রিয়, ভক্তদের সঙ্গে নানা বিষয় শেয়ার করে থাকেন। সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানার সম্মেলনে অংশ নিয়ে গালা নাইটে পারফর্ম করেন নুসরাত।
নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন অভিনেত্রী কুসুম শিকদার। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সক্রিয়। তবে সম্প্রতি দীর্ঘ সময়ের জন্য কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। সেই নীরবতা ভেঙে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরতির কারণ প্রকাশ করেছেন কুসুম।
বলিউডের গ্ল্যামার দুনিয়ায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে মালাইকা আরোরা। তাকে ঘিরে একের পর এক গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া। তার জীবনে নাকি এসেছে নতুন প্রেম। হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে নাম জড়ানোর পর এবার নিজেই মুখ খুললেন মালাইকা। জানালেন, কেমন পুরুষ তার পছন্দ এবং কেমন সম্পর্কের স্বপ্ন দেখেন তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। ৬৩ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি দলটি। এর মধ্যে বিএনপির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন রয়েছে। এ বিষয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
দেশের আলোচিত কন্টেন্ট নির্মাতা হিরো আলম আবারও জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি ঘোষণা করেছেন, ঢাকা-১৭ এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মোট ২৩৭টি আসনে একক প্রার্থীর নাম প্রকাশ করেছে দলটি। তবে এই তালিকায় স্থান পাননি ২০১৮ সালের জা
হলিউডের অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৮৯ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর। দ্য হলিউড রিপোর্টারকে অভিনেত্রীর মেয়ে অস্কার বিজয়ী তারকা লরা ডার্ন বলেন, ‘আমার অসাধারণ একজন নায়ক ছিলেন আমার মা। তিনি সোমবার সকালে ক্যালিফোর্নিয়ার ওজাইতে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মেয়ে,
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। রূপালি পর্দায় অসাধারণ অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে নিজের আলাদা স্থান করে নিয়েছেন। তবে শুধু অভিনয় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নিয়মিত ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন।
অভিনয় ও সামাজিক কর্মকাণ্ডে আলোচিত নাম আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আবারও সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে এবার বগুড়া নয়, ঢাকার ১৭ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ‘বুকের ভেতর আগুন’। ছবিটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ, যেখানে সালমানের বিপরীতে ছিলেন শাবনূর। পরিচালক ও প্রযোজক ছটকু আহমেদ জানিয়েছেন, এই সিনেমার জন্য সালমান শাহ নিয়েছিলেন দুই লাখ টাকা পারিশ্রমিক, যা সেই সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে গণ্য করা হয়েছিল।
ঢালিউডের আলোচিত মুখ আশনা হাবিব ভাবনা—অভিনয়ে নিয়মিত না থাকলেও সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। নানান স্টাইল ও সাহসী ভঙ্গিমায় নিজেকে তুলে ধরেন তিনি। আর সেই কারণেই কখনও প্রশংসা, কখনও ক্ষোভ দুই-ই জুটে তার ভাগ্যে।
দেশের বিনোদন অঙ্গনের মেধাবী শিল্পীদের একজন রাফিয়াত রশিদ মিথিলা। ব্যক্তিজীবনে এ অভিনেত্রী জড়িয়েছেন একাধিক সম্পর্কে। এবার তিনি জানালেন, সম্পর্ক থেকে কী শিখেছেন।
বলিউডের আইটেম গার্ল খ্যাত অভিনেত্রী মালাইকা অরোরা ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমের সম্পর্কও ভেঙে গেছে। এবার গুঞ্জন উঠেছে তার থেকে ১৯ বছরের ছোট এক যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন।
এআই নিয়ে ভীতির জালে পড়েছে হলিউড। বিশেষ করে ইন্ডাস্ট্রিজের চিত্রনাট্য পড়েন যারা (স্ক্রিপ্ট রিডার), তারাই এই ভয়ে আছেন। তাদের কাজ, সিনেমা বা সিরিজের গল্প খুঁটিয়ে পড়া, ভুলত্রুটি ধরিয়ে দেওয়া এবং কীভাবে গল্পটি আরও ভালো হবে, সে বিষয়ে পরামর্শ দেওয়া। কিন্তু তাদের মনে এখন একটাই ভয়, এআই বুঝি দ্রুতই তাদের এই কাজটি কেড়ে নেবে।
কয়েক দিন ধরেই ভারতীয় টেলিভিশন দুনিয়ার ‘পাওয়ার কাপল’ জয় ভানুশালি ও মাহি ভিজের বিচ্ছেদের খবরে তোলপাড় চলছে। দেড় দশকের দাম্পত্যে ইতি টানতে চলেছেন এই তারকা দম্পতি— এমন গুঞ্জনেই সয়লাব মায়ানগরীর টিনসেল টাউন। অবশেষে এই আলোচনায় সরাসরি মুখ খুললেন অভিনেত্রী মাহি ভিজ।