দেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার নাম লেখালেন বলিউডে। ঢাকাই চলচ্চিত্রে একের পর এক সফল কাজের পর তিনি প্রথমবারের মতো অভিনয় করেছেন বলিউডের ওয়েব সিরিজে। সম্প্রতি সনি লিভ প্রকাশ করেছে তাদের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র টিজার, যেখানে শুভকে দেখা গেছে একেবারেই নতুন আঙ্গিকে। প্রকাশের পর মুহূর্তেই সেই ক্লিপ ভাইরাল হয়ে যায়।
আলিয়া ভাট এখন আর শুধু অভিনেত্রী নন। তিনি একজন প্রযোজকও। আলিয়া ভাট ২০২১ সালে ‘ইন্টারনাল সানশাইন প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’ নামে নিজস্ব প্রযোজনা সংস্থা গড়ে তোলেন। সেই ব্যানারের সিনেমা ‘ডার্লিংস’ মুক্তি পায় নেটফ্লিক্সে। বর্তমানে সঞ্চয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’–এর শুটিং নিয়ে ব্যস্ত আলিয়া। নানা ঘরানার সিনেমায় কাজ করার পরেও এই অভিনেত্রী মনে করেন, তার ঝুলিতে এমন কোনো সিনেমা নেই, যেটা তার মেয়ে রাহা দেখে খুশি হতে পারে।
চিত্রনায়িকা পপি অবশেষে নীরবতা ভাঙলেন। জন্মদিনে নিজের অসমাপ্ত সিনেমা ও নির্মাতাদের প্রতি দুঃখ প্রকাশ করে ক্ষমাও চাইলেন তিনি।পাঁচ বছরেরও বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে পপি। সর্বশেষ ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি ভিডিও বার্তায় তাকে দেখা গিয়েছিল।
ছাদ থেকে পড়ে মারা গেছেন জনপ্রিয় গায়ক, অভিনেতা ও মডেল ইউ মেংলং। মাত্র ৩৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন চীনের তরুণ এ সুপারস্টার। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেইজিংয়ে একটি ভবন থেকে পড়ে প্রাণ হারান এই তারকা। ইউ মেংলংয়ের ব্যবস্থাপনা দল এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ তদন্তে অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের প্রমাণ পায়নি।
নায়িকাদের চেহারা দেখে কেউ ঈর্ষা করেন, কেউ আবার করে আক্ষেপ। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যত্নে থাকে তাদের। যদিও এমন ত্বক, নির্মেদ টানটান শরীর পেতে অনেক কিছুই ত্যাগ করতে হয়।
আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না।
মানুষের প্রতি আস্থা হারানো, সহমর্মিতা ও ভালোবাসার অভাব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন সামিরা খান মাহি। ছোট পর্দার এই অভিনেত্রী সামাজিকমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন এমন অনুভূতি প্রকাশ করেন। মাহি লেখেন, আজকাল ২৪ ঘণ্টা ভয়ে থাকি, কোনো প্রাকৃতিক দুর্যোগের না, কো
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কারিশমা শর্মা। মুম্বাইয়ের লোকাল ট্রেনে করে চার্চগেটে যাওয়ার সময় চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলা চলতে বাধা নেই।
বাংলাদেশের গ্ল্যামার ও সৌন্দর্য প্রতিযোগিতার সবচেয়ে আলোচিত প্ল্যাটফর্ম লাক্স সুপারস্টার। দীর্ঘ ৭ বছর পর আবারও আয়োজনটি ফিরেছে নতুন রূপে। এই সিজনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১১ হাজারের বেশি সুন্দরী প্রতিযোগী। আয়োজকরা বলছেন, লাক্স সুপারস্টারের ইতিহাসে এটি সর্বোচ্চ অংশগ্রহণের রেকর্ড।
নাগা চৈতন্যের সাথে বিচ্ছেদের পর মানসিক এবং শারীরিক বিপর্যয় কাটিয়ে উঠেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক কঠিন অধ্যায়ের কথা সামনে এনেছেন তিনি।
অনেকদিন ধরেই কানাডা ভ্রমণের ইচ্ছা ছিল আমার। কোনো শুটিংয়ে নয়, সম্প্রতি ব্যক্তিগত সফরে এবারে দেশটিতে যাওয়ার হয়েছে। সেখানকার মনোরম প্রকৃতি, বিশাল জলপ্রপাত আর সাজানো-গোছানো নগর জীবন আমাকে মুগ্ধ করেছে।
চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ভক্তরা প্রায়ই তার চেহারার মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণী নায়িকাদের সঙ্গে। অপু বিশ্বাস বলেন, ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান। মেকআপ ছাড়া দেখলে তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করেন।
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক এনা সাহার সোশাল মিডিয়ায় চোখ রাখলেই যেন চড়ছে উষ্ণতার পারদ।
ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। অসংখ্য নাটকে অভিনয় করে পেয়েছেন দর্শকের ভালোবাসা। দুর্দান্ত অভিনয় করলেও গত বছরের শেষ দিকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজন অভিনেত্রীর সঙ্গে তারও নাম উঠে আসে। বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের একটি বিশেষ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহের অভিযোগ উঠেছিল তখন। এ নিয়ে তখন একদমই চুপ ছিলেন সাফা কবির।