| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রিয়ালকে হারিয়েই চ্যাম্পিয়ন বার্সা

আগেই জানা ছিলো, এল ক্লাসিকো জিততে পারলেই লিগ শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনার। দুর্দান্ত ফর্মে থাকা কাতালানরাও এই ম্যাচকে শিরোপা উৎসবের মঞ্চ করে নিতে ছিলেন পুরোপুরি প্রস্তুত। ম্যাচের ২-০ ফলাফলে মিললো সেটির দারুণ প্রমাণও।

বিস্তারিত...

ভিসা ও নিরাপত্তা নিশ্চয়তা পেলেই বিশ্বকাপে খেলবে ইরান

২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেবে ইরান—এ কথা স্পষ্ট করে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য আসরে অংশগ্রহণের আগে নিরাপত্তা, ভিসা ও সম্মানজনক আচরণের নিশ্চয়তা চেয়েছে তেহরান।

বিস্তারিত...

নতুন ইতিহাস গড়লেন মেসি

দুর্দান্ত পারফরম্যান্সে আবারও আলো ছড়ালেন লিওনেল মেসি। তার এক গোল ও দুই অ্যাসিস্টে ইন্টার মায়ামি সিএফ ৪-২ গোলে হারিয়েছে টরন্টো এফসিকে। পুরো ম্যাচজুড়ে ছিলেন দুর্দমনীয়। মেসির অসাধারণ এক পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ, যা ফিরিয়ে আনে বার্সেলোনা যুগের স্মৃতি। পরে তার আরেকটি নিখুঁত অ্যাসিস্টে এ

বিস্তারিত...

বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে ফিফার সমালোচনায় ট্রাম্প

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের উচ্চ মূল্য নিয়ে এবার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ দেখতে এক হাজার ডলারের বেশি দামে টিকিট কিনবেন না তিনি নিজেও।

বিস্তারিত...

বাংলাদেশে ফিফা বিশ্বকাপ সম্প্রচারে অনিশ্চয়তা

আর মাত্র ৩৩ দিন পর শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। তবে এখনো বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্ম টুর্নামেন্টটির সম্প্রচার স্বত্ব কেনেনি। ফলে দেশের দর্শকদের জন্য বিশ্বকাপ দেখা অনিশ্চয়তার মুখে পড়েছে। সম্প্রচার সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রচার স্বত্বের উচ্চ মূল্য, সীমিত বিজ্ঞাপন আয় এবং বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচের সময় অনুকূলে না থাকায় সম্প্রচারকারীরা আগ্রহ দেখাচ্ছেন না।

বিস্তারিত...

বিশ্বকাপে নেইমারকে মিস করতে চান না মেসি

বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) একসঙ্গে খেলার সময় গড়ে ওঠা বন্ধুত্ব এখনো অটুট—আবারও তা প্রমাণ করলেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই তারকা হলেও নেইমারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

বিস্তারিত...

সৌদি লীগে শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

চার বছরে প্রথমবার কোনো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আল নাসর। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর মেজর কোনো ট্রফি জিততে না পারার খরা কাটাতে চলেছেন।

বিস্তারিত...

পূর্বাচলে ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা বাফুফের

পূর্বাচলে নির্মাণাধীন ক্রিকেট স্টেডিয়ামের পাশেই আন্তর্জাতিক মানের একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফুটবলের দীর্ঘদিনের ভেন্যু সংকট কাটাতে ৩৮ একর জমির একটি সম্ভাব্য স্থান বিবেচনায় নেওয়া হচ্ছে।

বিস্তারিত...

মেসি তো আর্জেন্টিনারও সেরা খেলোয়াড় নন

ফুটবল বিশ্বের চিরচেনা ‘GOAT’ বিতর্কে নতুন করে তীব্র আলোচনা সৃষ্টি করলেন ব্রিটিশ সাংবাদিক ও উপস্থাপক পিয়ার্স মরগান। নিজের নির্বাচিত সর্বকালের সেরা একাদশ প্রকাশ করে তিনি বাদ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি-কে। শুধু তাই নয়, মেসিকে আর্জেন্টিনার ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবেও মানতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দুই লেগের সেমিফাইনালে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে ৬-৫ গোল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফরাসি জায়ান্টরা।

বিস্তারিত...

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে গানাররা।

বিস্তারিত...

প্রস্তাব ফিরিয়ে দিলো ফিফা, ভারতে বিশ্বকাপ দেখা নিয়ে শঙ্কা

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। তবে এবারের আসর ঘিরে ভারতের দর্শকদের জন্য তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। রিলায়েন্স–ডিজনির যৌথভাবে দেওয়া ২ কোটি ডলারের সম্প্রচার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিফা।

বিস্তারিত...

ভিনিসিয়ুস ম্যাজিকে পিছিয়ে গেল বার্সার উৎসব

লা লিগায় শিরোপার দৌড়ে উত্তেজনা আরও বেড়ে গেছে। রোববার (৩ মে) রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় পেলেও শিরোপার সমীকরণে এখনো এগিয়ে আছে বার্সেলোনা।

বিস্তারিত...

ফিফা প্রধানের ‘শান্তির নাটক’ প্রত্যাখ্যান করল ফিলিস্তিন

কানাডার ভ্যাঙ্কুভার কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলায় যখন ফিফার ডেলিগেটরা রাজকীয় মধ্যাহ্নভোজে ব্যস্ত, ঠিক তার কয়েক গজ দূরেই হাহাকার ঝরে পড়ছিল জিব্রিল রাজউবের কণ্ঠে। স্যুট আর মাথায় কেফিয়েহ পরা ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের এই সভাপতি যখন ইসরায়েলি হামলায়

বিস্তারিত...

মৃত্যুর আগে জটিল মানসিক রোগ ও আত্মতৃপ্তিতে ভুগছিলেন ম্যারাডোনা

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুকে কেন্দ্র করে বুয়েন্স আয়ার্সে মামলার শুনানি চলছে। মামলায় অভিযুক্ত এক মনোবিদ আদালতে জানিয়েছেন, ম্যারাডোনার বাইপোলার ডিসঅর্ডার (জটিল মানসিক রোগ) ছিল এবং তিনি ছিলেন নার্সিসিস্ট (আত্মতৃপ্তিতে ভোগা) ব্যক্তিত্বের অধিকারী। এর পাশাপাশি তার জন্য সম্পূর্ণ অ্যালকোহলবিহীন চিকিৎসা পরিকল্পনা প্রয়োজন ছিল বলে আর্জেন্টাইন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪