ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটির আরেকটি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরায়েল। এছাড়া ভূখণ্ডটিতে হামলায় একদিনে নিহত হয়েছেন আরও অন্তত ৬৫ জন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৫০টি ভবন ধ্বংস করা হয়েছে। এর ফলে আশ্রয় হারাচ্ছে হাজারো পরিবার। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
লন্ডনের সোনার বাজারে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। বিশ্বের অন্যতম বড় স্বর্ণবাজারে এখন ‘ডিজিটাল স্বর্ণ’ চালুর প্রস্তুতি চলছে। এ উদ্যোগ নিলে বহু শতাব্দীর প্রচলিত সোনার বাণিজ্যে আসতে পারে যুগান্তকারী রূপান্তর। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) প্র
লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি ফিলিস্তিনপন্থী সংগঠনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে হওয়া বিক্ষোভ সমাবেশে সহিংসতার ঘটনায় পুলিশ ৪২৫ জনের বেশি প্রতিবাদকারীকে গ্রেপ্তার করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) পার্লামেন্ট ভবনের বাইরে হওয়া এ সমাবেশের আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানায়, প্রায় দেড় হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নেন। তারা সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি নিয়েও সেখানে উপস্থিত হন।
পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ক্ষমতাসীন দলে বিভক্তি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে এই ঘটনা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটিকে নতুন রাজনৈতিক অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।
ক্ষমতায় আসার আগে গরুর মাংস রপ্তানি নিয়ে তীব্র সমালোচনা করলেও নরেন্দ্র মোদির আমলেই ফুলেফেঁপে উঠেছে ভারতের গো-মাংস শিল্প। বর্তমানে ভারত ৬৫টি দেশে মাংস রপ্তানি করছে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ক্রিকেট ম্যাচ চলাকালে বিস্ফোরণে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও অনেকে।
বাজেট ঘাটতি ও ঋণ সংকটে টালমাটাল ফ্রান্স। এমন অবস্থায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছে বিরোধী দলগুলো। এছাড়া জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর সরকারও অনাস্থা ভোটের মুখে পড়তে যাচ্ছে। রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিদেনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন কয়েক হাজার বিক্ষোভকারী। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজধানীর রাস্তায় টহলরত বাহিনী প্রত্যাহারের দাবি জানান।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের দারুল জামা গ্রামে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এই গ্রামের বাসিন্দারা সম্প্রতি কয়েক বছর বাস্তুচ্যুত থাকার পর ফিরে এসেছিলেন।
ইসরায়েলের নিরলস হামলা, অবরোধ আর দুর্ভিক্ষে গাজায় প্রতিদিন প্রাণহানির ঘটনা ঘটছেই। গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণে একদিনে কমপক্ষে আরও ৬৮ জন নিহত হয়েছেন।
‘আমি নভোচারী, মহাকাশ অভিযানে এসেছি। তবে হামলার শিকার হয়েছি, এখন অক্সিজেন কিনতে হবে’— এসব কথা বলে এক জাপানি নারীর থেকে অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারক। সংবাদমাধ্যম সিবিএস নিউজ ২ সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানায়, গত জুলাইয়ে অনলাইনে একজনের সঙ্গে পরিচয় হয় ৮০ বছর বয়সী ওই নারীর। তিনি জাপানের সর্ব উত্তরের দ্বীপের বাসিন্দা। এই বৃদ্ধার সঙ্গে প্র
লন্ডনের পশ্চিমাঞ্চলীয় হোয়াইট সিটিতে অবস্থিত বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাত প্রায় ৩টার দিকে নয়তলা হেলিওস ভবনের ওপরের অংশে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে ভবনটি ফ্ল্যাট, রেস্তোরাঁ, হোটেল ও জিমনেসিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন এক নারী। পরিবারকে বলেছিলেন, তিনি ইউরোপ ভ্রমণে যাচ্ছেন। কিন্তু সেই ভ্রমণের আড়ালে ছিল এক বিশেষ পরিকল্পনা। প্রকৃতপক্ষে আত্মহত্যার মাধ্যমে নিজের জীবন শেষ করতে যাচ্ছিলেন তিনি। আর এই পরিকল্পনা বাস্তবায়নে তিনি খরচ করেন ২৬ লাখ টাকারও বেশি।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরো জোরদার করা হয়েছে। গত সাত মাসে অন্তত ১৪৫ অবৈধ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আটক অভিবাসনপ্রত্যাশীদের বেশির ভাগকেই দীর্ঘ সময় রাখা হয় ডিটেনশন সেন্টারে। বিমানযাত্রার সময়ও হাতে হাতকড়া, পায়ে শিকল বেঁধে রাখা হয় অনেকের।
ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এরপরই ভেনেজুয়েলায় মার্কিন হামলার শঙ্কা বেড়েছে।