মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের শুল্ক নীতি নিয়ে আবারও তীব্র সমালোচনা করে বলেছেন, ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করেছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত সংখ্যালঘু সম্প্রদায়ের (হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিস্টান) সদস্যরা, যারা ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে ২০২৪ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন, তাদের বৈধ পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি ছাড়াই দেশে থাকার অনুমতি দেওয়া হবে।
ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরে স্ত্রীর গায়ের রং নিয়ে কটূক্তি ও অপমানের পর তাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেন স্বামী কিষানদাস। এই নৃশংস হত্যাকাণ্ডে আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে ভুক্তভোগী লক্ষ্মী জানান, তার স্বামী কিষাণদাস বিয়ের পর থেকেই নিয়মিত তাকে ‘কালো’ বলে কটাক্ষ করতেন এবং শরীর নিয়ে অপমান করতেন।
ইতিহাস গড়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে তৃতীয়বারের মতো সামরিক কুচকাওয়াজে নেতৃত্ব দিলেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সর্ববৃহৎ নগরকেন্দ্র দখলের লক্ষ্য নিয়ে ইসরায়েলের অব্যাহত হামলায় একদিনেই অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৫০ জনের বেশি, যাদের অনেকেই সাহায্য সংগ্রহ করতে গিয়েছিলেন।
পাকিস্তানে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় সেনাসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এরমধ্যে বেলুচিস্তান প্রদেশে একটি রাজনৈতিক র্যালিতে আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাশিয়া এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অভিবাসন-বিরোধী বড়সড় অভিযান চালানো হয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুরে রাতের আঁধারে চালানো এই অভিযানে ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
ফ্রান্সে এক হোটেলে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে ওই হোটেলের ম্যানেজার এবং তার ছেলেসহ মোট পাঁচজন আহত হন।
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশন ১ হাজার ৮০৪ জন অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করে।
ভারতীয় রুপির পতন অব্যাহত থেকে সোমবার মার্কিন ডলারের বিপরীতে নতুন রেকর্ড নিম্নস্তরে পৌঁছেছে। ১ সেপ্টেম্বর রুপির মান ৮৮.৩৩-এ নেমে যায়, যা আগের সেশনে ধরা ৮৮.৩০৭৫-এর সর্বনিম্ন রেকর্ডকেও অতিক্রম করেছে। রুপির এই ধারাবাহিক অবমূল্যায়ন ভারতের রপ্তানি খাত ও সামগ্রিক অর্থনীতির জন্য এক অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নীতির প্রভাবে।
উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রবল বর্ষণের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজপথ থেকে শুরু করে গ্রামীণ সড়ক পর্যন্ত ডুবে গেছে বন্যার জলে, বহু বাড়িঘর ভেসে গেছে স্রোতের তোড়ে, এবং একের পর এক রাজ্যে জারি হয়েছে বিপদ সংকেত। জম্মু-কাশ্মীর ও উত্তরাখণ্ডে ধারাবাহিক মেঘভাঙা বৃষ্টির ফলে আকস্মিক বন্যা পরিস্থিতি দানা বেঁধেছে, যেখানে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের সরকার আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। রোববার (৩১ আগস্ট) দেশটিতে আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ৮১২ মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন হাজার হাজার মানুষ। খবর দ্য গার্ডিয়ানের।
সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সম্প্রতি এক বিস্ফোরক অভিযোগে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরিবারের ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে গিয়ে ভারত-মার্কিন সম্পর্ককে বলি দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। তবে তার মতে, এ সিদ্ধান্ত অনেক দেরিতে এসেছে, যা ভারতের বহু বছর আগে নেওয়া উচিত ছিল।