ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরের এক গ্রামে গুগল ম্যাপসের একটি দল জরিপ করতে গিয়েছিল। সে সময় চোর সন্দেহে স্থানীয়দের হাতে তারা গণপিটুনির শিকার হন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে কানপুরের বিরহার গ্রামে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন গত বছরের জুন মাসে। তার দল বিজেপি যদিও সেই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু তেলুগু দেশম বা জনতা দল ইউনাইটেডের মতো শরিকদের সমর্থন নিয়ে কেন্দ্রে সরকার গড়ার ক্ষেত্রে তার কোনো সমস্যাও হয়নি। কিন্তু তৃতীয় মেয়াদে তার শাসনকালে পাঁচ বছরের মধ্যে এখনো পনেরো মাসও অতিক্রান্ত হয়নি, কিন্তু এর মধ্যেই দেশের বিরোধী দলগুলো জোরেশোরে মোদীর ইস্তফাও দাবি করতে শুরু করে দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুস্থ ও কর্মক্ষম। যদি ‘ভয়াবহ কোনো ট্র্যাজেডি’ ঘটে, তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইউএসএ টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবরটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
আত্মহত্যায় সহায়তার অভিযোগে ওপেনএআই চ্যাটজিপিটি এবং কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম আল্টমানের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের এক বাবা-মা। তারা দাবি করেছেন, ওপেনএআইয়ের চ্যাটবট তাদের সন্তানের আত্মহত্যায় সাহায্য করেছে। তারা বলেছেন, আত্মহত্যার পদ্ধতি এবং চিরকুট লেখার ক্ষেত্রেও চ্যাটজিপিটি তাকে সহায়তা করেছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় অন্তত ১০ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারি বর্ষণ আর ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ায় চেনাব, রাভি ও সুতলেজ নদীর পানি উপচে প্রায় দেড় হাজার গ্রাম প্লাবিত হয়েছে।
নৌবাহিনীর জাহাজে তুলে মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত। এমনই অভিযোগ করেছেন ৪০ জন রোহিঙ্গা শরণার্থী। তারা জানিয়েছে, দিল্লি থেকে আটক করে তাদের বঙ্গোপসাগরের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে নৌবাহিনীর জাহাজে তুলে আন্দামান সাগরে ফেলা হয়। যদিও জীবনের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল। এই ঘটনার পর রোহিঙ্গারা সাঁতরে তীরে ওঠেন।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান বিরোধ নিরসনে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মন্তব্য করেছেন। রুশ বার্তা সংস্থা তাস শুক্রবারের (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
সময়ের সাথে পাল্লা দিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি। পাঞ্জাব প্রদেশে ২৪ ঘণ্টায় নতুন করে আরও অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে মিড ডেসহ একাধিক গণমাধ্যম।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও চারজনের। এর মধ্যে দুজনই শিশু। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬১ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে।
অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫–এর একজন পাইলট মাঝ আকাশে উড়তে উড়তেই প্রায় ৫০ মিনিট ধরে প্রকৌশলীদের সঙ্গে কনফারেন্স ফোনে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। শেষ পর্যন্ত ২০ কোটি ডলারের ওই যুদ্ধবিমান আলাস্কার আইয়েলসন বিমানঘাঁটির রানওয়েতে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে।
বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে সামনে এসেছে দুঃসংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং সংবাদমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে। স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) প্রকাশিত এক প্রস্তাবিত সরকারি নীতিমালায় এ তথ্য জানানো হয়েছে। এটি যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন আরও কঠোর করার বৃহত্তর পদক্ষেপের অংশ। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মূলত গ্রিন কার্ড ও এইচ-১বি ভিসা ব্যবস্থাতেই এই পরিবর্তন আনা হবে। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ফক্স নিউজকে বলেছেন, বর্তমান প্রক্রিয়ায় তুলনামূলকভাবে কম আয়ের অভিবাসীরাই বেশি সুযোগ পাচ্ছেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার (২৭ আগস্ট) রাতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় এক শিশুসহ অন্তত চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। শহরের বেশ কয়েকটি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।