দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এতে বহু মানুষ আহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) ভোরে দেশটির সুলাওয়েসিতে এই ভূমিকম্প আঘাত হানে।
রাশিয়ার দূরপ্রাচ্যাঞ্চল কামচাতকা উপদ্বীপের উপকূলে শনিবার (১৬ আগস্ট) ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পর শুরু হয়েছিল। তবে, আগস্টের দ্বিতীয়ার্ধে ওয়াশিংটন ডিসি থেকে ভারতে মার্কিন কর্মকর্তাদের নির্ধারিত সফর বাতিল করা হয়েছে।
দ্রুত সময়ের মধ্যে মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হ্যারিকেন অ্যারিন। এর স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল বা ২৬০ কিলোমিটার এবং আরও শক্তি সঞ্চয় করার আশঙ্কাও রয়েছে।
ইউরোপের দেশ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে নিজেই এক সমস্যা হয়ে উঠেছেন।
ভারত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত আলাস্কা শীর্ষ সম্মেলনকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শান্তি প্রতিষ্ঠায় তাদের নেতৃত্বকে "অত্যন্ত প্রশংসনীয়" বলে উল্লেখ করেছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্যার ছোবল এত ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে, সেখানে একটি গ্রামে দাফনের মতো লোকও নেই। এর নাম হলো বেশস্ত্রি গ্রাম। এটি প্রদেশের বুনের জেলার পীর বাবা সাহেব উপজেলায় পড়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে চলমান যুদ্ধের অবসানে "গঠনমূলক সহযোগিতার" জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। আমেরিকান ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম অ্যাক্সিওস-এর প্রতিবেদন অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে জানিয়েছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ব্যাপক শান্তি চুক্তি"র পক্ষে, শুধু যুদ্ধবিরতির পক্ষে নন।
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ খাদ্যসংকট দেখা দিয়েছে। জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, পর্যাপ্ত সহায়তা না পেলে পরিস্থিতি ‘পূর্ণাঙ্গ বিপর্যয়ে’ রূপ নিতে পারে। সংস্থাটি জানিয়েছে, রাখাইনে দ্রুত বাড়তে থাকা বাস্তুচ্যুত মানুষকে খাবার সরবরাহের চেষ্টা করছে তারা।
ভারতের জন্য আপাত স্বস্তির খবর হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি এখনই রাশিয়া এবং তার বাণিজ্য অংশীদারদের উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন না। তবে, ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে তাকে ২-৩ সপ্তাহের মধ্যে এটি পুনরায় বিবেচনা করতে হতে পারে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে মেঘভাঙা বৃষ্টির ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন।
যদি ভারত আলাস্কা সম্মেলন থেকে মার্কিন রপ্তানির উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক এড়াতে একটি পরিষ্কার এবং ইতিবাচক ফলাফলের উপর নির্ভর করে থাকে, তবে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন সেই প্রত্যাশা পূরণ করেননি-অন্তত গত রাত পর্যন্ত।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় শুক্রবার জানিয়েছে, চলতি বছরের মে মাসের শেষের দিক থেকে ১৩ আগস্ট পর্যন্ত আড়াই মাসে ফিলিস্তিনের গাজায় অন্তত এক হাজার ৭৬০ জন নিহত হয়েছেন। চলতি মাসের শুরুতে প্রকাশিত সংখ্যার তুলনায় এবারের প্রতিবেদনে নিহতের সংখ্যা কয়েকশ’ বেশি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রের আলাস্কায় পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কার বৃহত্তম শহর অ্যানকোরেজে শুরু হয়েছে এ বৈঠক।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল মিরফা’মে এক ব্যক্তি দীর্ঘ পাঁচ বছর প্যারালাইসিস আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন। তবে কোনো চিকিৎসা নয়, স্ত্রীর ‘অদ্ভুত’ থেরাপিতে সুস্থ হয়েছেন তিনি।