| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা।

বিস্তারিত...

কেন নতুন বাহিনী গঠন করছে পাকিস্তান?

পাকিস্তান নতুন একটি সামরিক বাহিনী গঠন করতে যাচ্ছে, যে বাহিনী প্রথাগত যুদ্ধ পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্রের সক্ষমতা তদারক করবে। সম্ভবত প্রতিবেশী ও দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ভারতকে মোকাবিলা করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিস্তারিত...

স্বাধীনতা দিবসের সকালে পশ্চিমবঙ্গের সড়কে ঝরল ১০ প্রাণ

ভারতের স্বাধীনতা দিবসের দিনের সকালে পশ্চিমবঙ্গে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ জন; আহত হয়েছেন ৩৫ জন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বিস্তারিত...

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই দুই বাংলাদেশির নাম মামুন আলী এবং রেফাত বিশাত। শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার আদালতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা বারনামা।

বিস্তারিত...

এক বছরে ২২ টন মাদক সেবন, বর্জ্যপানি বিশ্লেষণে চমকপ্রদ তথ্য

অস্ট্রেলিয়ায় মেথঅ্যামফেটামিন (মেথ), কোকেইন ও হেরোইনের সেবন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির অপরাধ গোয়েন্দা সংস্থা অস্ট্রেলিয়ান ক্রিমিনাল ইন্টেলিজেন্স কমিশন (ACIC)-এর সর্বশেষ বর্জ্যপানি বিশ্লেষণ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

বিস্তারিত...

ইসরায়েলি হামলায় গাজা যেন নিষ্প্রাণ ধ্বংসস্তূপ, নিহত আরও ৩২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন ছিলেন ত্রাণের সন্ধানে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বেড়ে চলা খাদ্য সংকটের মধ্যে একই দিনে অপুষ্টিতে আরও চারজনের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

আলাস্কায় মুখোমুখি ট্রাম্প-পুতিন, কী চান দুই বিশ্বনেতা?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন। শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনায় দুই নেতা ভিন্ন অগ্রাধিকার নিয়ে হাজির হলেও মূল এজেন্ডা থাকবে ইউক্রেন যুদ্ধের অবসান।

বিস্তারিত...

পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত: স্বাধীনতা দিবসে মোদী

ভারত কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না বলে পাকিস্তানের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শুক্রবার (১৫ আগস্ট) স্বাধীনতা দিবসের সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদী বলেন, ভারতের পানি শত্রুর জমি সেচে ব্যবহার হয়েছে। অথচ আমার ভূমি শুকনা থেকেছে। এখন ভারত ও ভারতীয় কৃষকরা নিজেদের প্রাপ্য পানির অধিকার পাবে। কৃষক ও দেশের কল্যাণে আমরা সিন্ধু পানি চুক্তিতে আর সম্মত নই।

বিস্তারিত...

জম্মু ও কাশ্মীরের মেঘভাঙা বৃষ্টি: আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে এক ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। হিমালয়ের মা চণ্ডীর মন্দিরে যাওয়ার পথে মাচাইল মাতা যাত্রার সময় এই বিপর্যয় ঘটে।

বিস্তারিত...

ভারতে ফিরলো বাংলাদেশে পুশ ইন হওয়া তরুণ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বারবার অভিযোগ করে আসছেন যে, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের ওপর নিপীড়ন ও নির্যাতন করছেন সেখানকার সরকার। বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি তাদের ডিটেনশন ক্যাম্পেও রাখার অভিযোগ উঠেছে। হরিয়ানা, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, দিল্লি, মধ্যপ্রদেশসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে এ ধরনের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

কুয়েতে বিষাক্ত মদপানে ১৩ প্রবাসী শ্রমিকের মৃত্যু

কুয়েতে বিষাক্ত মদপানে ১৩ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিথানল মিশ্রিত মদপানের কারণে এসব প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ইতালি উপকূলে জাহাজ ডুবে নিহত ২৬, জীবিত উদ্ধার ৬০

ইতালি উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের জাহাজ ডুবে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৬০ জনকে। বুধবার (১৩ আগস্ট) দেশটির ল্যাম্পাদুসা দ্বীপের কাছে হয় এই ঘটনা।

বিস্তারিত...

ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে: যুক্তরাষ্ট্র

ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনে জড়িতেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার খুবই কম পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেছে দেশটি।

বিস্তারিত...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১০০, ক্ষুধা-অপুষ্টিতে মৃত্যু ৮ জনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৬১ জন।

বিস্তারিত...

রাহুল গান্ধীকে হত্যার হুমকি

ভারতীয় কংগ্রেস নেতা ও সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি আদালতে অভিযোগ করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪