ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে অনুষ্ঠিত ২৪তম বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক ভারত-চীন সম্পর্কের নতুন দিশা নির্দেশ করেছে। এই বৈঠকে উভয় পক্ষই দুই দেশের মধ্যে স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে।
কলকাতায় হাইকোর্টে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা সুনালি বিবির মামলার শুনানি চলছে। গত ২৬ জুন দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার পর তাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল। এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, যদি তিনি প্রতিবেশী দেশে সন্তানের জন্ম দেন, তাহলে সেই সন্তানের নাগরিকত্ব কী হবে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকটি ভিন্ন এক আবহের মধ্য দিয়ে শেষ হয়েছে। ফেব্রুয়ারিতে তাদের পূর্ববর্তী টানটান বৈঠকের তুলনায় এবারের আলোচনা ছিল অনেক বেশি সৌহার্দ্যপূর্ণ এবং ইতিবাচক।
ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি মুখোমুখি বৈঠকের আয়োজন চলছে। প্রায় চার বছরের পুরনো যুদ্ধ শেষ করার জন্য এটিকে তিনি একটি খুব ভালো, প্রাথমিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন।হোয়াইট হাউসে ইউরোপীয় নেতা, ন্যাটো কর্মকর্তা এবং ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের পর ট্রাম্প ঘোষণা করেন যে শান্তি আলোচনা আরও কাছে এগিয়ে আসছে।
টানা প্রায় দুই বছরের গণহত্যামূলক অভিযানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধের জেরে সৃষ্ট ক্ষুধা ও অনাহারের কারণে ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এ অঞ্চলে কোনো নিরাপদ আশ্রয় নেই; প্রতিদিন মানুষ নিহত হচ্ছেন শুধু পরিবারের জন্য খাবার খুঁজতে গিয়ে। মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত সমাধানে শান্তিচুক্তির জন্য উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা গড়ে তুলতে কাজ করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৯ আগস্ট) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ভারত ও পাকিস্তানের পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্র “প্রতিদিন” নজরে রাখছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত কঠিন এবং তা যেকোনো সময় ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা। রুবিওর ভাষায়, ‘প্রতিদিন আমরা খেয়াল রাখছি পাকিস্তান ও ভারতের মধ্যে কী ঘটছে।’
আইন লঙ্ঘন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভিক্ষাবৃত্তির অপরাধে ১৪ জন প্রবাসী নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটককৃতদের মধ্যে ৭ জন জর্ডানিয়ান, ভারতীয় ৩, বাংলাদেশি ২, শ্রীলঙ্কান ১ ও সিরিয়ান ১ জন নারী রয়েছেন। গত শনিবার (১৬ আগস্ট) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযানটি পরিচালনা করে। এ ছাড়া জাতীয় সংবাদমাধ্যমে পরিচয়সহ ভিক্ষাবৃত্তির খবর প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন ত্রাণের সন্ধানে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারান।
ভারত ও পাকিস্তানের গত মে মাসের সামরিক সংঘাতের সময় গুলি করে ভূপাতিত করা ভারতীয় ছয়টি যুদ্ধবিমানের ভিডিওচিত্র ইসলামাবাদের কাছে আছে।
রুষদের ভালো স্বামী বানাতে সেনেগালে বিশেষ স্কুল খুলেছে জাতিসংঘ। ‘স্কুল ফর হাসবেন্ড’ নামের এই স্কুলে আক্ষরিক অর্থেই শেখানো হয় কীভাবে একজন পুরুষ ভালো স্বামী হতে পারেন।
জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। রোববার (১৭ আগস্ট) স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।