রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে শ্রীলঙ্কায় গণ-অভ্যুত্থানের পর গোতাবায়া রাজাপক্ষে ও তাঁর স্ত্রী নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেলে বিক্রমাসিংহে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের দীর্ঘতম ও একমাত্র নৌযান চলাচলের উপযোগী নদী কারুন এবার মারাত্মক অস্তিত্ব সংকটে পড়েছে। খরা, প্রবাহ হ্রাস, রাসায়নিক দূষণ ও জলাভূমি ধ্বংসের ফলে অদূর ভবিষ্যতে নদীর একটি বড় অংশ বিলীন হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। নদীর এই সংকটের পেছনে বাঁধ নির্মাণ, অপরিকল্পিত পানি ব্যবস্থাপনা এবং পরিবেশ বিধ্বংসী কৃষি কার্যক্রমকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে অনেক বাড়িঘর, দোকান, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত এবং এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন এবং এসডিআরএফ বাহিনী।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি পর্যটকবাহী বাস উল্টে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (২২ আগস্ট) বাফেলো (নিউইয়র্ক রাজ্যের শহর) থেকে ২৫ মাইল পূর্বে পেমব্রোকের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের কোনও পরিকল্পনা হয়নি বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা বাড়িয়েছে ইসরায়েল। এতে আরও অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৫১ জন। এর মধ্যে গাজা সিটিতেই ৩৭ জন নিহত হয়েছেন, যেখানে ইসরায়েল তাদের আরও বৃহত্তর হামলার পরিকল্পনা করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া, সংবাদমাধ্যম আল জাজিরার এক ভিডিওতে দেখা যায়, একটি ইসরায়েলি কোয়াডকপ্টার শেখ রাদওয়ানের একটি স্কুল ভবনের উপর উড়ছে, যেখানে আশপাশের বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে দেখছেন। এর পর কোয়াডকপ্টারটি লক্ষ্যবস্তুতে একটি বিস্ফোরক ফেললে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হন। ওই স্কুলে অনেক ফিলিস্তিনি তাদের অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিল। আল-আহলি হাসপাতালের একটি চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা সিটির তুফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর হাতে আরও একজন নিহত হয়েছেন।
২০২৩ সালের ২৩ জুন হঠাৎ করেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন।
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তিনি প্রেসিডেন্ট থাকাকালীন বিদেশ সফরের খরচকে ঘিরে এই অভিযোগ উঠেছে।
চীন প্রচলিত সামরিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি দ্রুত ও ধারাবাহিকভাবে নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডারও বাড়াচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনা ও অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা।
সাবেক জম্মু ও কাশ্মীর মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছেন।আবদুল্লাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানের সঙ্গে শান্তির পথে এগিয়ে যেতে এবং বিশ্ব মঞ্চে ভারতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।
রাজ পরিবারকে অপমান করার অভিযোগ থেকে দায়মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। শুক্রবার (২২ আগস্ট) তার বিরুদ্ধে চলমান এই মামলা খারিজ করে দিয়েছেন ব্যাংককের একটি আদালত।
চিলির অ্যান্টার্কটিক অঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় ড্রেক প্রণালীতে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তথ্য জানিয়েছে।
চলতি বছরের জুলাই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় জাপানে চালের দাম প্রায় ৯১ শতাংশ বেড়েছে। শুক্রবার (২২ আগস্ট) প্রকাশিত সরকারি তথ্য থেকে এ তথ্য জানা গেছে। তবে আগের মাসগুলোর তুলনায় এই বৃদ্ধির হার কিছুটা কম, যা প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার জন্য স্বস্তির কিছু ইঙ্গিত দিতে পারে।
যুক্তরাষ্ট্রে ভিসাধারী প্রায় ৫ কোটি ৫০ লাখ বিদেশির রেকর্ড নতুন করে যাচাই করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ প্রক্রিয়ার ফলে বৈধ ভিসা থাকা সত্ত্বেও অনেক বিদেশি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে পড়তে পারেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯ জন ছিলেন খাদ্যসাহায্য নিতে আসা মানুষ। একই সঙ্গে অনাহারে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বেশ কয়েকটি চিকিৎসা সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে এক ড্রোন হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। মধ্য গাজার সালাহউদ্দিন সড়কে খাদ্যসাহায্য বিতরণকেন্দ্রের কাছে অপেক্ষমাণ সাধারণ মানুষকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করলে আরও পাঁচজন নিহত হন। নেজারিম করিডোরের কাছে সাহায্যের অপেক্ষায় থাকা এক ব্যক্তিও প্রাণ হারান।