| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম দফার ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নির্বাচন প্রচারের সময়সীমা শেষ হয়। এ দফায় রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ১৬ জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ হচ্ছে। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয় এবং এটি সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লাখ, যার মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লাখ, নারী ভোটার ১ কোটি ৭৫ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬৫ জন।

বিস্তারিত...

হরমুজের মাইন অপসারণে ৬ মাস লাগবে : পেন্টাগন

পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী থেকে সামুদ্রিক মাইন অপসারণ করতে অন্তত ছয় মাস সময় প্রয়োজন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সম্প্রতি হাউজ আর্মড সার্ভিসেস কমিটির এক বিশেষ বৈঠকে এই তথ্য উপস্থাপন করা হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

বিধ্বস্ত ইরানে চাকরি হারিয়েছেন ২০ লাখ মানুষ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রভাবে চাকরি হারাচ্ছেন লাখ লাখ ইরানি নাগরিক। ইরানের শ্রম ও সামাজিক নিরাপত্তা প্রতিমন্ত্রী গোলাম হোসেইন মোহাম্মাদি জানিয়েছেন, যুদ্ধের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০ লাখ মানুষ চাকরি হারিয়েছেন।

বিস্তারিত...

আবার যুদ্ধ হলে শত্রুদের সব সম্পদ চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে: ইরান

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালালে সঙ্গে সঙ্গে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে। বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে, আবার যুদ্ধ হলে শত্রুর সব সম্পদ চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে। বুধবার (২২ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে এই খবর।ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার সামরিক কমান্ডাররা বারবার হুমকি দিয়ে চলেছেন।

বিস্তারিত...

ড্রোন দিয়ে বিশ্বে ক্ষমতার ধারণা পাল্টে দিয়েছে ইরান

কয়েক বছর আগে ইসরায়েল-লেবানন সীমান্তে হিজবুল্লাহর তৎপরতা সম্পর্কিত সামরিক প্রতিবেদনে প্রথম ইরানের ড্রোনের বিষয়টি সামনে আসে। পরবর্তীতে সামরিক বিশেষজ্ঞরা ইয়েমেনে হুথিদের ব্যবহৃত ড্রোনগুলোর উৎস খুঁজতে গিয়ে তার সাথেও ইরানের সম্পর্ক খুঁজে পান।

বিস্তারিত...

যুক্তরাজ্যে ২০০৯ এর পর জন্ম নেওয়া কেউ সিগারেট কিনতে পারবে না

যুক্তরাজ্যের সংসদে একটি ঐতিহাসিক তামাক ও ভেপ বিল পাস হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধূমপান কার্যত নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিস্তারিত...

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান

বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। একইসঙ্গে আজারবাইজান হয়ে ইরান থেকে ১৮৬ বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেছে দেশটি। মঙ্গলবার রাতে ঢাকায় ইরান দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চায় আরব লিগ

আরব দেশগুলোর ওপর ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে আরব লিগ কাউন্সিল।মঙ্গলবার ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি। এতে কাতারসহ বিভিন্ন আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।

বিস্তারিত...

মসজিদে অগ্নিসংযোগের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

ইরান তেহরানের একটি মসজিদে অগ্নিসংযোগ এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত একটি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে এক ব্যক্তির

বিস্তারিত...

আলোচনায় না বসলে ইরান কঠিন পরিণতির মুখোমুখি হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে অবশ্যই আলোচনায় বসতে হবে, অন্যথায় তারা গুরুতর পরিণতির মুখোমুখি হবে। রক্ষণশীল রেডিও অনুষ্ঠান ‘দ্য জন ফ্রেডেরিকস শো’তে মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

সৌদি আরবের চাপে সুদানের অস্ত্র চুক্তি বাতিল করল পাকিস্তান

সৌদি আরবের আপত্তির মুখে সুদানের সঙ্গে ১৫০ কোটি ডলারের (দেড় বিলিয়ন) অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রির একটি বড় চুক্তি স্থগিত করেছে পাকিস্তান। রিয়াদ এই চুক্তিতে অর্থায়ন করতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি এটি বাতিলের অনুরোধ জানালে ইসলামাবাদ এ সিদ্ধান্ত নেয়।পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র ও একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিস্তারিত...

ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ

ইরানের সঙ্গে চলমান সংঘাতে আহত মার্কিন সেনাদের নতুন হিসাব প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৪১৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন।

বিস্তারিত...

হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নয়: ইরান

যুক্তরাষ্ট্রের চাপ বা হুমকির মুখে কোনো ধরনের সমঝোতায় যাবে না ইরান, এমনই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বিস্তারিত...

ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাপ দেয়নি : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল তাকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রভাবিত করেনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

বিস্তারিত...

ট্রাম্পকে ভাষা ব্যবহারে সংযত হতে হবে: পাকিস্তান

ইরানের সঙ্গে সম্ভাব্য বৈঠকে আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসমক্ষে কঠোর ভাষা ব্যবহার না করার জন্য সতর্ক করেছে পাকিস্তান। দেশটির সরকারের পক্ষ থেকে ট্রাম্পের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪