রান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল রয়েছে। এর মধ্য দিয়ে গত সপ্তাহে টানা দাম বাড়ার যে প্রবণতা দেখা দিয়েছিল, তা অব্যাহত রয়েছে জ্বালানি তেলের বাজারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি এবং তেল সরবরাহব্যবস্থায় সম্ভাব্য বিঘ্নের আশঙ্কায় বাজারের বিনিয়োগকারীদের নজর এখনো হরমুজ প্রণালি ও সংশ্লিষ্ট তেল অবকাঠামোর দিকে। খবর রয়টার্সের। সোমবার (১৭ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১টা ২৮ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫৫ ডলারে অপরিবর্তিত ছিল।
বাড়ির পাশের দলীয় কার্যালয় থেকে ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটের সাবেক তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশের সঙ্গে এক পাতার একটি সুইসাইড নোটও মিলেছে।
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত তিন হুথি নিহত হয়েছেন। এ ঘটনায় মাঠপর্যায়ের কয়েকজন কমান্ডারসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
চলতি বছরের শুরুর দিকে যুদ্ধ চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ইরানের তিন পাইলটকে কাতার বন্দি করে রেখেছে বলে দাবি করেছে তেহরান। গত ছয় মাস ধরে আটক থাকা এসব পাইলটের মুক্তির বিষয়ে মধ্যস্থতা করতে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে আবেদন জানিয়েছে ইরান।
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ইউএনজিআরডির বরাতে শনিবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে। তবে ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা বলেছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নয়, দেশটির আদালতই নেবেন।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এ হামলার পর একাধিক সন্দেহভাজন এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রিচমন্ড শহর থেকে প্রায় ২০ মাইল (৩২ কিলোমিটার) দক্ষিণে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হামলার পর নিরাপত্তার স্বার্থে লকডাউন জারি করা হয়।
মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্যকে সঠিক নয় বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন গণমাধ্যমে এই প্রসঙ্গে প্রতিবেদন প্রকাশের পর শনিবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে এই দাবি করেছে দেশটি।
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তরুণদের দক্ষতা উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া, বেসামরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর উৎপাদন ও পারমাণবিক জ্বালানি খাত নিয়ে ছয়টি বড় ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিজের ‘সবচেয়ে বড় শত্রু’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর পুনর্নির্বাচনের প্রচারণায় ট্রাম্পের সমর্থন পাওয়ার চেষ্টার মধ্যে এ কথা সামনে এসেছে।
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। সেইসঙ্গে দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের গ্রামীণ এলাকায় কৃষিজমিতে আগুন ধরিয়ে দেওয়ার খবরও পাওয়া গেছে।
অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমেই এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সুসম্পর্কের প্রধান ভিত্তি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ উল্লেখ করে অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রভাব, গ্রহণযোগ্যতা ও মর্যাদা ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক অঙ্গনে ভারত এখন একটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য ও সম্মানিত দেশ হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলের উপকূলের কাছে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৫ আগস্ট) এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কি
ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন রাজধানী দিল্লিতে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দিল্লি হাইকোর্ট, ইন্দিরা