ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি মন্দিরের দেওয়াল ধসের জেরে নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১২ থেকে ১৪ জন। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ঘটেছে এ ঘটনা।
হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে প্রতিষ্ঠা করছে ইরান। এরই অংশ হিসেবে তেহরানের সঙ্গে জ্বালানি পরিবহন চুক্তি করেছে ইরাক ও পাকিস্তান। সংশ্লিষ্ট পাঁচটি সূত্র জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের জন্য দুই দেশই ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে।
মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে চলমান সংঘাতের সময় সৌদি বিমানবাহিনী ইরানি ভূখণ্ডে একাধিক গোপন সামরিক হামলা চালিয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে রয়টার্স। পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ মাসে সৌদি আরবের অভ্যন্তরে ইরানি হামলার প্রতিশোধ নিতেই এই পাল্টাপাল্টি পদক্ষেপ নেওয়া হয়।
তামিলনাড়ু রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্রিভেলকে মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন। নির্বাচনের আগে জ্যোতিষী থালাপতি জিতবেন বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন।
চলতি মাসের শুরুর দিকে সমুদ্রপথে কুয়েতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই চার ব্যক্তি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে। হামলার এই ঘটনায় অবিলম্বে তদন্ত শুরুর জন্য নাইজেরীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ইরান আবার কোনো হামলার শিকার হলে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী বা ৯০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার হুমকি দিয়েছেন দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি।
কিউবার ওপর যে কোনো সময় যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষস্থানীয় নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার (১১ মে) এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা ‘নিষেধাজ্ঞা প্যাকেজ’ নিয়ে এ ঐকমত্যে পৌঁছান।
মালয়েশিয়ার পশ্চিম উপকূলে পাংকর দ্বীপের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৪ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজরা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে ‘থালাপতি’ বিজয় নাগরিক অধিকার রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের সময় রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে ইরানি সামরিক বিমান অবস্থান করার বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের দাবি করা প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। মঙ্গলবার (১২ মে) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে বর্ণনা করেছে।
টানা দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় সাড়ে ১১টার পর খানাপাড়া এলাকার ভেটেরিনারি মাঠে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বট ফার্ম ও ভুয়া আইডির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক নষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই তামিলনাড়ুর ৭১৭টি মদের দোকান বন্ধ করার নির্দেশ দিলেন জোসেফ বিজয় থালাপতি। তার স্পষ্ট নির্দেশ ধর্মীয় স্থান, স্কুল-কলেজ এবং বাসস্ট্যান্ডের সামনে মদ বিক্রি করা যাবে না।