যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটলেও ‘যুদ্ধবিরতি এখনও বহাল আছে’ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে তিনি বলেন, ‘যুদ্ধবিরতি চলছে। এটি কার্যকর আছে’। আর সংঘর্ষের ঘটনাকে ‘কেবল হালকা সংঘাত’ বলে বর্ণনা করেন ট্রাম্প। বৃহস্পতিবার (৭ মে) গভীর রাতে হামলা ও পাল্টা হামলার ঘটনাটি ঘটে। ইরানি বাহিনী ও মার্কিন বাহিনীও এই সংঘাতের কথা স্বীকার করেছে।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগে অস্বীকৃতির পর রাজ্যের গভর্নর আর. এন. রবি আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিয়েছেন। এতে কার্যত রাজ্যে নতুন রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং ক্ষমতা কাঠামো এখন অন্তর্বর্তী পর্যায়ে প্রবেশ করেছে।
কলকাতায় এসেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বেলা ১১টার পর তিনি বিমান নামেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে তিনি সোজা চলে যান দক্ষিণেশ্বরে। মন্দিরে পুজো দিয়ে তিনি যাবেন নিউ টাউনের হোটেলে। দুপুরে বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থী তথা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, , সেখানেই নতুন মুখ্যমন্ত্রীর নাম স্থির হয়ে যাবে।
ভারতের তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বড় ধরনের সাফল্য পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি দলটি। এর মধ্যেই সরকার গঠনকে কেন্দ্র করে জোট-রাজনীতির নানা গুঞ্জনের মধ্যে বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছে টিভিকে।
সৌদি আরব তার আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নৌ-অভিযান স্থগিত করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ খবরটি প্রকাশ করেছে।
ঘুষ ও দুর্নীতির অভিযোগে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত।তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তাদের সাজা দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে যা সাধারণত ভবিষ্যতে শাস্তি কমিয়ে যাবজ্জীবনে রূপান্তরের সুযোগ রাখে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট দাবি করেছে, বৃহৎ পরিসরের যৌথ সামরিক অভিযানে তারা মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তাদের মুহুর্মুহু হামলার মুখে তিনটি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় বুধবার (৬ মে) দিনগত রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথের। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। শুভেন্দু শিবিরেও নেমে এসেছে শোকের ছায়া।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। বসিরহাটে গুলিচালনা থেকে শুরু করে পানিহাটিতে বোমা হামলা, একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটে নতুন সরকার গঠনের প্রক্রিয়ার মাঝেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির মুখে পড়েছে।
ভারতের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি, অন্যদিকে বিজেপির উল্লেখযোগ্য উত্থান ঘিরে বিভিন্ন জেলায় উত্তেজনার আবহ তৈরি হয়েছে।
ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশটিতে সাধারণ মানের এক গ্যালন গ্যাসোলিনের দাম গত এক সপ্তাহে ৩১ সেন্ট বৃদ্ধি পেয়ে গড়ে ৪ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমানে এই দাম প্রায় ৫২ শতাংশ বেশি বলে জানিয়েছে অ্যামেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ)। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।
বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আবারও গভর্নর আরভি আর্লেকারের মুখোমুখি হচ্ছেন তামিলাগা ভেট্ট্রি কাজাগামের (টিভিকে) প্রধান বিজয় থালাপতি। নির্বাচনে বড় জয়ের পর সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এবং একটি স্থিতিশীল সরকার গঠন করার সক্ষমতা নিয়ে আলোচনা করবেন তিনি।
বিধানসভা ভোটে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পরেও একে ‘পরাজয়’ বলে মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই কারণে তিনি লোকভবনে গিয়ে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ করবেন না বলে ঘোষণা করেছেন। অথচ, বৃহস্পতিবার(৭ মে) রাত ১২টায় শেষ হয়ে যাচ্ছে তার সরকারের মেয়াদ। তারপরে কী হবে? কারণ, বিজেপি নেতৃত্ব ঠিক করেছেন, আগামী ৯ মে, শনিবার রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন তাদের মন্ত্রীরা শপথ নেবেন।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এমনটাই পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার পূর্বাভাস দিয়েছেন।
কাতারের একটি মার্কিন পরিচালিত শরণার্থীশিবিরে থাকা ১৪ বছর বয়সি আফগান কিশোরী জাহরা যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাছে নিরাপদ জীবন, শিক্ষার সুযোগ ও উজ্জ্বল ভবিষ্যতের দাবি জানিয়েছেন।