| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে ভয়াবহ গাড়ি বোমা হামলায় ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত অবস্থায় আছে আরও তিনজন। বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলিও চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিস্তারিত...

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে যাওয়া এবং সেগুলো সেখানে সংরক্ষণের জন্য তারা প্রস্তুত আছেন।

বিস্তারিত...

বঙ্গোসাগরের ওপর সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল

গত শুক্রবার বঙ্গোপসাগরের উপকূল থেকে বিশাল আলো দেখতে পান সাধারণ মানুষ। এ নিয়ে দেশে বেশ কৌতুহল তৈরি হয়। অবশেষে জানা গেলো সেটি ছিল ভারতের অত্যাধুনিক মিসাইল অগ্নি-৫।এটি এমন এক মিসাইল যা একসঙ্গে একাধিক ওয়ারহেড বা বোমা বহন করতে পারে এবং নির্ভুলভাবে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

বিস্তারিত...

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩৯

:লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় ২৪ ঘণ্টায় আরো ৩৯ জন নিহত হয়েছেন।শনিবার (৯ মে) লেবাননের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে দফায় দফায় হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বিস্তারিত...

মুখ্যমন্ত্রীর শপথ নিলেন থালাপতি বিজয়

টানা পাঁচ দিন ধরে নানা জল্পনা, নাটকীয় পটপরিবর্তনের পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন থালাপতি বিজয়। রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে ৯ মন্ত্রীসহ তিনি শপথ নেন।

বিস্তারিত...

শুভেন্দুর শপথে টলিউড তারকাদের উচ্ছ্বাস

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী-এর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক জনপ্রিয় তারকা। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন সরকারের যাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিস্তারিত...

ভারতে নতুন সেনাপ্রধান কে এই রাজা সুব্রামানি

৪১ বছরেরও বেশি সামরিক অভিজ্ঞতার অধিকারী লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ আগামী ৩০ মে শেষ হলে তার স্থলাভিষিক্ত হবেন সুব্রামানি।

বিস্তারিত...

গভীর রাতে রাস্তায় নারী পুলিশ, তিন ঘণ্টায় ৪০ পুরুষের ‘প্রস্তাব’

নারীরা শহরের রাস্তায় কতটা নিরাপদ- এই প্রশ্নের বাস্তব উত্তর খুঁজতেই ব্যতিক্রমী এক উদ্যোগ নেন ভারতের হায়দরাবাদের এক ঊর্ধ্বতন নারী পুলিশ কর্মকর্তা। সাধারণ নারীর ছদ্মবেশে মধ্যরাতে একা দাঁড়িয়ে তিনি নিজেই যাচাই করেন পরিস্থিতি। আর সেই অভিজ্ঞতাই সামনে আনে উদ্বেগজনক চিত্র।

বিস্তারিত...

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী।শনিবার সকাল ১১টা ৩৩ মিনিটে পশ্চিবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাকে শপথবাক্য পাঠ করন রাজ্যপাল আরএন রবি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন শুভেন্দু অধিকারী।

বিস্তারিত...

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি জানান, ৯, ১০ ও ১১ মে এই বিরতি থাকবে। ট্রাম্প লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি হবে। এই অনুরোধ সরাসরি আমার পক্ষ থেকে করা হয়েছে।’ রাশিয়া ও ইউক্রেনের নেতাদের রাজি হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

বিজয় মুখ্যমন্ত্রী হচ্ছেন কিনা, নির্ভর করছে এক দলের সিদ্ধান্তে

তামিলনাড়ুর রাজনীতিতে ঐতিহাসিক সাফল্য অর্জনের পরও সরকার গঠন নিয়ে এখনো অনিশ্চয়তায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথ এখনো পরিষ্কার হয়নি।

বিস্তারিত...

বামদের সমর্থনে সরকার গঠনের পথে বিজয়

তামিলনাড়ুর রাজনৈতিক অচলাবস্থা কাটতে শুরু করেছে। শেষ পর্যন্ত বাম দলগুলো এবং ভিসিকে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল টিভিকেকে (টামিলাগা ভেত্রি কাজগাম) সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে বড় বাধা দূর হয়েছে।

বিস্তারিত...

ইরানের কাছে এখনও ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর এক গোপন বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় ইরান এখনো প্রায় ৭৫ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযান এবং ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত ধরে রাখতে সক্ষম হয়েছে। একই সঙ্গে মার্কিন নৌ অবরোধের মধ্যেও দেশটি আরও তিন থেকে চার মাস টিকে থাকতে পারে বলে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত...

সংখ্যাগরিষ্ঠতার অভাবে সরকার গঠনে অনিশ্চয়তায় বিজয়

অভিনেতা বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল শপথ নিতে ডাকা হচ্ছে না বলে জানিয়েছে রাজভবন-সংশ্লিষ্ট সূত্র। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের লিখিত সমর্থন দেখাতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

ইন্দোনেশিয়ায় মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে বের করতে চলছে ব্যাপক উদ্ধার অভিযান। দেশটির আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র জানায়, শুক্রবার (৮ মে) স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে আগ্নেয়গিরিটিতে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে প্রায় ১০ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের ঘন মেঘ আকাশে ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪