সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর সামরিক চাপ কমাতে এবং আলোচনায় ফিরে যেতে আহ্বান জানিয়েছে। দেশটির যুবরাজ বলছে, মোহাম্মদ বিন সালমান
অস্ট্রেলিয়ায় একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে জিলংয়ের ভিভা এনার্জির কোরিও তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি আলাপ হতে যাচ্ছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন।
যুক্তরাজ্য থেকে ইসরাইলের উদ্দেশে পাঠানো সামরিক সরঞ্জামের দুটি চালান জব্দ করেছে বেলজিয়াম। ইসরাইলগামী কোনো সামরিক সরঞ্জাম বহনকারী বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার বা যাত্রাবিরতি করতে বেলজিয়াম সরকারের দেওয়া নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট আই এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে আনা একটি প্রস্তাব আবারো প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। এ নিয়ে চতুর্থবারের মতো প্রস্তাবটি ব্যর্থ হলো। আইনপ্রণেতারা জানিয়েছেন, তারা প্রতি সপ্তাহেই এ ধরনের প্রস্তাব উত্থাপন চালিয়ে যাবেন।
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে শর্তসাপেক্ষ নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির ক্ষমতাসীন সরকারের একটি সূত্র জানিয়েছে, জাহাজগুলো যদি প্রণালির ওমান অংশ ব্যবহার করে চলাচল করে, তবে সেগুলোর ওপর হামলা চালাবে না ইরান।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দেশটিতে সফরে যাচ্ছে। বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে প্রতিনিধি দলটি চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও’র প্রকাশ্য দ্বন্দ্ব রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করে বলেছে, ইরানকে ঘিরে যুদ্ধের কারণে বিশ্বে বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হতে পারে। এই সংকট বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে।
চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলায় ইরান একটি চীনা নির্মিত গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করেছে। ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় মধ্যস্থতায় সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই প্রচেষ্টার অংশ হিসেবে তিনি সৌদি আরব, কাতার ও তুরস্কে চার দিনের কূটনৈতিক সফরে যাচ্ছেন।
পারস্য উপসাগরে নজরদারির সময় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, গত ৯ এপ্রিল হরমুজ প্রণালিতে এই ঘটনা ঘটে।
ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে পুনরায় এই আলোচনা শুরুর আগে আমেরিকার পক্ষ থেকে দুটি শর্ত দেওয়া হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে এনডিটিভি।
সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে এক নারী যাত্রীর প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও যৌন নিপীড়নের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
রাশিয়া জানিয়েছে, ইরানের বন্দর অবরোধের কারণে সৃষ্ট জ্বালানি ঘাটতি পূরণে তারা চীনকে সহায়তা করতে প্রস্তুত।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, রাশিয়া নিশ্চিতভাবেই চীনসহ যেসব দেশ ন্যায্য ও পারস্পরিক সুবিধাজনকভাবে কাজ করতে আগ্রহী, তাদের জ্বালানি ঘাটতি পূরণ করতে পারে।