সোমালিয়া থেকে পৃথক হতে চাওয়া সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগের পদক্ষেপের নিন্দা জানিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরবসহ ১২ মুসলিম দেশ।
হরমুজ প্রণালিতে এখন আর টোল দিয়েও জাহাজ চলাচল করতে দেবে না ইরান। ইরানের বন্দর ও জাহাজের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।এর আগে জাহাজ চলাচলের জন্য যে বিশেষ পথ বা করিডোর খোলা রাখা হয়েছিল, সেটিও এখন থেকে বন্ধ থাকবে।
ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই এবং যেকোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে। রোববার (১৯ এপ্রিল) ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও যুদ্ধ বন্ধ করা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইরানের পক্ষ থেকে এ মন্তব্য এলো।
এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিলো ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সানায় অবস্থিত হুথি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি সতর্ক করেছেন যে, ট্রাম্প যদি শান্তি প্রতিষ্ঠায় বাধা দেওয়া অব্যাহত রাখেন, তবে বিদ্রোহীরা ইয়েমেনের উপকূলের বাব আল-মানদেব প্রণালি বন্ধ করে দিতে পারে।
পাকিস্তানের মধ্যস্থতায় গত সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনা হয়। এই আলোচনার আগে নিজেদের দেশের জব্দ হওয়া সম্পদ ফেরত দেওয়ার দাবি জানিয়েছিলেন ইরানের নেতারা। সেই সঙ্গে এই যুদ্ধে ইরানের সম্পদের ক্ষতির জন্য ক্ষতিপূরণও দাবি করছে দেশটির কর্তৃপক্ষ।গত মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে ক্ষতিপূরণ চেয়ে একটি চিঠি লিখেছেন। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। চিঠিতে বিভিন্ন দেশের কাছে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ইরান সরকারিভাবে এসব দাবি জানালেও এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।শনিবার (১৮ এপ্রিল) ডেট্রয়েটে ডেমোক্রেটিক পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক শিথিলের অধীনে ইরান থেকে কেনা জ্বালানি তেলের মূল্য ভারতীয় তেল শোধনাগারগুলো চীনের মুদ্রা ইউয়ান দিয়ে পরিশোধ করছে। ভারতের অবগত মাধ্যমে এসব লেনদেন করা হচ্ছে। বিষয়টি অবগত এমন চারটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র জানায়, আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে ইউয়ানে ইরানের তেলের মূল্য পরিশোধ করে। ব্যাংকটি তাদের সাংহাই শাখার মাধ্যমে তেলের দাম পাঠাচ্ছে বিক্রেতাদের কাছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক সপ্তাহের যুদ্ধে ইরান ‘মাঠে জয়ী’ হয়েছে বলে দাবি করেছে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সেই সঙ্গে শর্ত মেনে নেওয়ায়ই তারা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলেও জানান তিনি।
লেবাননের দক্ষিণাঞ্চলে পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণে দখলদার ইসরায়েলের ৯ সেনা আহত ও একজন নিহত হয়েছেন। গত শনিবার এ ঘটনা ঘটে বলে রোববার (১৯ এপ্রিল) জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলীয় একটি উপকূলীয় শহরের নিকটবর্তী তীর থেকে গত কয়েক দিনে অন্তত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। শনিবার ত্রিপোলিভিত্তিক চিকিৎসকদের একটি দল জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একজন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে।
ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে আগামী বুধবারের মধ্যে কোনো দীর্ঘমেয়াদি ও স্থায়ী চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সময়সীমার মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের ওপর আবারও ভয়াবহ বোমা হামলা শুরু করবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই চূড়ান্ত হুঁশিয়ারি দেন।
যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ-পর্যায়ের শান্তি আলোচনা সম্ভাবনা রয়েছে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ইরানি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশের প্রতিনিধিদল রবিবারই ইসলামাবাদে পৌঁছাতে পারেন। এরই মধ্যে পাকিস্তান কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে, যাতে দুই পক্ষকে আবার আলোচনার টেবিলে বসানো যায়।
ইরান ও লেবাননের সঙ্গে চলমান যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলের নেতিভত শহরে দেখা দিয়েছে অদ্ভুত এক আতঙ্ক। ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, হাজার হাজার মৌমাছির বিশাল ঝাঁকে ঢেকে গেছে শহরের আকাশ, যা জনজীবনের পাশাপাশি সামরিক কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি করেছে।