| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে: ট্রাম্প

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুদ্ধ শেষের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ঘিরে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বিস্তারিত...

ইসরায়েল ও লেবানন পরবর্তী আলোচনায় বসতে সম্মত

গত মঙ্গলবার ওয়াশিংটনে সরাসরি আলোচনার পর ইসরায়েল ও লেবানন ‘উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত সময়ে ও স্থানে’ পরবর্তী দফার বৈঠকে বসতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্রের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অনুমোদনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বসবাসরত অনথিভুক্ত অভিবাসীদের আইনি মর্যাদা দেওয়া হবে।

বিস্তারিত...

সব দেশের জাহাজ অবরোধের আওতায়: যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে আরোপিত অবরোধ সব দেশের জাহাজের ক্ষেত্রেই সমানভাবে কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের উপকূলীয় এলাকা বা বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া—সব ধরনের জাহাজের ওপরই এই অবরোধ প্রয়োগ করা হচ্ছে।এই অবরোধ কার্যকর করতে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারসহ বিভিন্ন সামরিক সম্পদ মোতায়েন করা হয়েছে।

বিস্তারিত...

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণ, নিহত ১১

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন কর্মচারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২২ জন।

বিস্তারিত...

আস্থার সংকট ‘এক রাতে’ দূর করা সম্ভব নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ব্যাপক মাত্রায় আস্থার সংকট রয়েছে এবং তা ‘এক রাতে’ দূর হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে ইরান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে চায়— এ ব্যাপারটিকে ‘খুব ইতিবাচক’ বলেও উল্লেখ করেছেন তিনি।মঙ্গলবার ওয়াশিংটনে ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ নামের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ভ্যান্স বলেন, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অবশ্যই ব্যাপক মাত্রার আস্থার সংকট রয়েছে। এক রাতে এই সংকটের সমাধান হবে না। তবে তারা যে আমাদের সঙ্গে একটি চুক্তিতে আসতে চাইছে— এটা ইতিবাচক এবং এ ইস্যুতে আমরা এখন যে অবস্থানে আছি, তাতে আমি খুবই খুশি।

বিস্তারিত...

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন ডিজিটাল পদ্ধতি

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে নিয়োগসংক্রান্ত সব ধরনের কোটা আবেদন ও প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।

বিস্তারিত...

অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া নিষেধে ইইউ বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে

বিস্তারিত...

নববর্ষের উৎসবে শোকের ছায়া: ৪ দিনে নিহত ১৫৪

থাইল্যান্ডের ঐতিহ্যবাহী নববর্ষ ‘সংক্র্যান’ উৎসবের আনন্দ ম্লান হয়ে গেছে দেশজুড়ে ঘটা ভয়াবহ সব সড়ক দুর্ঘটনায়। উৎসবের প্রথম চার দিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৫৪ জন। এই সময়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭০৫ জন। দেশটির রোড সেফটি অপারেশন সেন্টার মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে।

বিস্তারিত...

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে চীনের ৪ দফা প্রস্তাব

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলো হলো- শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক আইনের শাসন এবং উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয়।

বিস্তারিত...

ইসলামাবাদে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের সম্ভাবনা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হতে পারে। চলতি সপ্তাহেই দুই দেশের প্রতিনিধিদল আবারও ইসলামাবাদে বসতে পারে

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের ‘উসকানিমূলক পদক্ষেপ’ নিয়ে আরাগচি-ল্যাভরভের ফোনালাপ

ইসলামাবাদ সংলাপ, সেটির ব্যর্থতা এবং সংলাপের পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া ‘উসকানিমূলক পদক্ষেপ’ নিয়ে টেলিফোনে কথা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে। গতকাল সোমবার কথা বলেছেন তারা।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব দিল পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে পাকিস্তান। আগামী কয়েক দিনের মধ্যে এবং দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এ বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাকিস্তানের দুই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে ওই দুই কর্মকর্তা বলেন, ইসলামাবাদে এই বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর। তারা যদি অন্য কোনো স্থানে বসার অনুরোধ জানায়, তবে স্থান পরিবর্তন হতে পারে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ করেননি।

বিস্তারিত...

ইরানের সদিচ্ছার ওপর নির্ভর করছে পরবর্তী সংলাপ: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ২ দফা সংলাপ ইরানের সদিচ্ছার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ইসলামবাদে প্রথম রাউন্ড বৈঠকের ইরান চুক্তি স্বাক্ষরের জন্য ‘প্রস্তুত ছিল না’ বলেও মন্তব্য করেছেন তিনি।

বিস্তারিত...

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান

ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীর প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির সেনাবাহিনীর নতুন চিফ অব আর্মি হিসেবে দায়িত্ব পাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪