| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রায় ঘোষণার জন্য আগামীকাল রোববার (৭ জুন) দিন নির্ধারণ করা হয়েছে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের

বিস্তারিত...

সেই ডলারকে নিয়ে ভিন্ন কথা রামিসার বাবার

ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ডলারের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন ভুক্তোভোগী শিশুর বাবা হান্নান মোল্লা। তিনি বলেন, জেলখানার ভেতরে থাকতে কারও পরামর্শ নিয়ে আইনগতসুবিধা বা আর্থিক সুবিধা নিতে আসা

বিস্তারিত...

রাজধানীতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

রাজধানীর তুরাগ নদী থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো (উত্তর)।

বিস্তারিত...

বাংলাদেশ-ভারতের লড়াই কি শুধুই ট্রফির?

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্ব নির্ধারণের লড়াই আজ চূড়ান্ত রূপ নিচ্ছে ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও স্বাগতিক ভারত—যেখানে লড়াই শুধু ট্রফির নয়, মর্যাদা, আধিপত্য, প্রতিশোধ এবং ইতিহাস গড়ারও।

বিস্তারিত...

মিরপুরে স্কুলমাঠে কিশোরকে ছুরিকাঘাত

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার এফএম স্কুলমাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মহসিন (১৭) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। সে ওই স্কুলের এসএসসি পরীক্ষার্থী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

হাদি হত্যা মামলায় জাবের কীভাবে বাদী হলেন?

শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তার বোন মাসুমা হাদি। একই সঙ্গে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যাচার’ ও ‘নোংরামি’ চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বিস্তারিত...

রাজধানীর কিছু এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) শুরু হচ্ছে রোববার (৭ জুন)। এ অধিবেশন ঘিরে শনিবার (৬ জুন) থেকে রাজধানীর কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা-বিক্ষোভ ও মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিস্তারিত...

গুলশানে স্পা সেন্টারে আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৮

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১৩ জন নারী। বৃহস্পতিবার গুলশান-২ এলাকার পৃথক দুটি স্পা সেন্টারে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

বিস্তারিত...

৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক

রাজধানীর খিলক্ষেতে ঝটিকা মিছিলে সম্পৃক্ততার অভিযোগে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে ৩০০ ফিট এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিস্তারিত...

উত্তরখানে ১০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর উত্তরখান থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— রুবেল মোল্লা (৪৫) ও আলমগীর (২২)। বৃহস্পতিবার (৪ জুন) উত্তরখানের চানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিস্তারিত...

পদোন্নতি বঞ্চনার অভিযোগ তুলে অবসরে যেতে চান ডিআইজি

পদোন্নতি বঞ্চিত ও বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান ও ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) আলী আকবর খান। এ লক্ষ্যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর আবেদন করেছেন।

বিস্তারিত...

কালো টাকা বৈধ করা দুর্নীতিকে সুরক্ষা দেওয়ার শামিল: টিআইবি

কোনো ধরনের কর্তৃপক্ষের প্রশ্ন করার সুযোগ না রেখে ‘নিঃশর্ত ক্ষমা’ ঘোষণার মাধ্যমে সরকার আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে গভীর হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিস্তারিত...

রামিসার মায়ের ডাক শুনে গ্রিল কেটে পালায় সোহেল

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার পর ভিকটিমের মায়ের ডাক শুনে সেলাইরেঞ্জ দিয়ে গ্রিল কেটে পালিয়ে যায় প্রধান আসামি সোহেল রানা। এ ঘটনার বর্ণনা উঠে আসে প্রধান আসামি সোহেল রানার জবানবন্দিতে। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২

বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তাররা হলেন- রঞ্জন চন্দ্র (২৫) ও রেজাকুল ইসলাম (৩২)। এ সময় তাদের কাছ থেকে চোরাই তামার তার উদ্ধার করা হয়।

বিস্তারিত...

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী রোববার (৭ জুন) ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৪ জুন) যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ দিন ধার্য করেন। আদালত সূত্রে জানা যায়, এদিন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর বিচারক মামলাটির রায় ঘোষণার জন্য ৭ জুন দিন নির্ধারণ করেন। এর আগে গত ১ জুন আদালত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪