| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুরু, আদালতে হাজির সোহেল-স্বপ্না

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে হত্যা করার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হয়। বেলা পৌনে ১২টার দিকে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে যুক্তিতর্ক শুনানি শুরু হয়। এর আগে মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে সকাল ৮টার দিকে আদালতে হাজির করা হয় এবং মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।

বিস্তারিত...

হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ।

বিস্তারিত...

রামিসা হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ

শিশু রামিসা হত্যা মামলার রায়ের তারিখ আজই ঘোষণা হতে পারে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই মামলার উভয়পক্ষের আইনজীবীরা তাদের চূড়ান্ত যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন করবেন। যুক্তিতর্ক শুনানি শেষে ট্রাইব্যুনাল রায়ের দিন নির্ধারণ করতে পারেন।

বিস্তারিত...

‘আওয়ামী লীগ নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবি করেন হান্নান মাসউদ’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এই অভিযোগ তোলেন।

বিস্তারিত...

নারী কারারক্ষীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ, জেল সুপার বদলি

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলমকে বদলি করা হয়েছে। এক নারী কারারক্ষীর সঙ্গে তার আপত্তিকর ফোনালাপের অভিযোগ ওঠার পর এ বদলির ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বুধবার তাকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে।

বিস্তারিত...

৩৯১ দিন পর বাসায় ফিরে সরকারকে ‘ধন্যবাদ’ দিলেন আইভী

চব্বিশের আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগের ১২ মামলায় ৩৯১ দিন কারাভোগের পর জামিনে ছাড়া পেয়ে অবশেষে বাড়িতে ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগে নিজ বাড়ি ‘চুনকা কুটিরে’ আসেন।

বিস্তারিত...

কারাগার থেকে মুক্তি পেলেন আইভী রহমান

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী । বুধবার (৩ জুন) রাত ১০টায় তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।

বিস্তারিত...

রাজধানীতে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের শ্যামলী এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের সক্রিয় ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।

বিস্তারিত...

মায়ের লাশে পচন: ছেলে যুগ্ম-সচিব আনিসুর রহমানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার

রাজধানীর মিরপুরে একটি বাসায় ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। বুধবার (০৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিস্তারিত...

মায়ের লাশে পচন: যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুরে ফ্ল্যাটে বৃদ্ধা মায়ের লাশে পচনের ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী সাংবাদিকদের এ কথা জানান।

বিস্তারিত...

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনে কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বিস্তারিত...

এক মামলায় জামিন পেলেন ডা. দীপু মনি

রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলার মধ্যে এক মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বাকি ছয় মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিস্তারিত...

শিশু রামিসা হত্যা মামলা: আদালতে নির্দোষ দাবি সোহেল-স্বপ্নার, যুক্তিতর্ক কাল

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর হত্যার ঘটনায় করা চাঞ্চল্যকর মামলায় আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। বহুল আলোচিত এই মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। বুধবার (৩ জুন) বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আত্মপক্ষ সমর্থন শুনানি শুরু হয়।

বিস্তারিত...

শিশু রামিসা হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির আত্মপক্ষ শুনানি আজ

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের আত্মপক্ষ সমর্থনে শুনানি আজ বুধবার (৩ জুন) অনুষ্ঠিত হবে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি হবে।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গমেজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

বিস্তারিত...

মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়ল দুই আসামি

রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে দুই নারীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তাররা হলেন মো. জুয়েল ও আনোয়ার হোসেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪