| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রকাশের আগেই বৃত্তির ফল ছড়িয়ে পড়ল !

প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল ওয়েবপোর্টালে আপলোড হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফল প্রকাশে অনিয়ম বা কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিস্তারিত...

পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তিন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন

বিস্তারিত...

২৫ দিনেই রায়: শিশু নিছামনি ধর্ষণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পাঁচ বছর বয়সী শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীর পানিতে চুবিয়ে হত্যার আলোচিত মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া মামলার অপ্রাপ্তবয়স্ক এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬, মামলা ৪৬

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে মামলা হয়েছে ৪৬ টি। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটিতে আছেন যারা

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৩ মে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়।

বিস্তারিত...

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় বৃহস্পতিবার

সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) রায়ের দিন ধার্য করা হয়েছে।

বিস্তারিত...

প্রতারণা-অর্থ আত্মসাৎ : সিটি গ্রুপের এমডিসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

সময় মিডিয়া লিমিটেডের (সময় টিভি) বিজ্ঞাপন বিল বাবদ ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের মামলায় সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিস্তারিত...

এনসিপির পদযাত্রায় বিস্ফোরণ: দুই আসামি রিমান্ডে

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পর সমাবেশে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তা

বিস্তারিত...

প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতিতে ৫ বছরের জেল

প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল কারসাজি, জাল সনদ এবং প্রযুক্তিনির্ভর অন্যান্য পরীক্ষা সংক্রান্ত অপরাধ রোধে কঠোর শাস্তির বিধান রেখে সংসদে ‘পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক

বিস্তারিত...

শিশু মাহফুজ অপহরণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

গোপালগঞ্জের কাশিয়ানী থানায় দায়ের করা ১৫ বছর আগের শিশু মাহফুজ অপহরণ ও হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

পঞ্চদশ সংশোধনী: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার (৭ জুলাই) দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে। শুনানিতে সুজন সম্পাদক বদিউল আলমের আইনজীবী বলেন, পঞ্চদশ সংশোধন ছিল প্রতারণা। এটি পুরোপুরি বাতিল হওয়া উচিত।

বিস্তারিত...

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে : শরীফ ভূঁইয়া

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে রিটকারীপক্ষের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে, সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে। তাই এই সংশোধনী পুরোপুরি বাতিল হওয়া উচিত।

বিস্তারিত...

হানিট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

রাজধানীর সবুজবাগ, খিলগাঁও ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে হানিট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়কারী একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চক্রটি ঋণগ্রহীতার পরিচয়ে ভুক্তভোগীদের ডেকে নি

বিস্তারিত...

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড

জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুন) বিকেল ৩টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

খাগড়াছড়ির রামগড় উপজেলার দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪