| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নারায়ণগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষককে গণপিটুনি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসার অধ্যক্ষকে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী।

বিস্তারিত...

গাজীপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর হাড়িনালের লেবু বাগান এলাকায় বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে অসহায়, দরিদ্র রোগীদের এবং সাধারণ মানুষদের সেবার মধ্য দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী (৪০) নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‎আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।‌

বিস্তারিত...

চরভদ্রাসনে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন

আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ বুধবার(৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

গড়াই নদীর তীরে ৬৫০ মিটার সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় বাড়ছে ভোগান্তি

গড়াই নদীর এপারে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন, ওপারে একদিকে মাগুরার শ্রীপুরের গয়েশপুর, অন্যদিকে ঝিনাইদহের শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন। তিন জেলার সীমান্ত ঘেঁষে গড়াই নদীর ওপর নির্মিত হচ্ছে ৬৫০ মিটার দীর্ঘ গড়াই সেতু।

বিস্তারিত...

চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান

চাঁদপুর জেলায় নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা ৪৫ হাজার ৬শ’ ১৫ জেলেকে মানবিক খাদ্য সহায়তা হিসেবে (বিজিএফ) ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে অ্যান্টিভেনম দেয়ার পরও সাপে কাটা রোগীর মৃত্যু

ন্টিভেনম প্রয়োগ করার পরেও চাঁদপুরের হাইমচরে বিষধর সাপে কামড়ে মৃত্যু হয়েছে এক যুবকের।

বিস্তারিত...

গাজীপুরে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ও মৈত্রী শিল্পের চাকরিচ্যুত কর্মী ও শ্রমিকরা।

বিস্তারিত...

চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা মীর মাসুদ করিমের মাতা হালিমা খাতুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি মীর মাসুদ করিমের মাতা হালিমা খাতুনের (৭৮) জানাজা নামাজ মঙ্গলবার বাদ জোহর সম্পন্ন হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বিস্তারিত...

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ১০

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

টঙ্গীর অগ্নিকাণ্ডের ঘটনায় ফেমাস কেমিক্যাল গোডাউন সিলগালা

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ কেমিক্যাল ট্র্যাজেডির রেশ কাটতে না কাটতেই শুরু হলো প্রশাসনিক পদক্ষেপ। সাহারা মার্কেটের অগ্নিকাণ্ডে তিন ফায়ার ফাইটার ও এক দোকানকর্মীর মৃত্যুর পর সিলগালা করে দেয়া হয়েছে সেই গোডাউনটি।

বিস্তারিত...

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটারগানসহ দেশে তৈরি বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

মানিকগঞ্জে আবাসিক ভবন থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকার একটি আবাসিক ভবন থেকে স্যামুয়েল হাসদা (৩২) নামের এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

মাদারীপুরে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” উপলক্ষে সংবাদকর্মীদের জন্য এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

মাদারীপুরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে এএসপিসহ আহত ১৫

মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে সহকারী পুলিশ সুপার (এএসপি) ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে কালকিনি উপজেলা চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪