যশোর জেলার শার্শা উপজেলার বারোপোতা গ্রামের যুবক মোঃ রেজওয়ান হোসেনের গুম হওয়া ঘটনার তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি বিশেষ তদন্ত দল।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালন ড. ছামিউল হক ফারুকী বিএনপিকে উদ্দেশ্য বলেছেন, ভোটারা তো প্রতীকে ভোট দিবে। প্রার্থীর ছবিতে ভোট দিবে না। তাহলে পিআর পদ্ধতিকে জটিল করে তুলেছেন কেন?
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর বাসন অংশে অবৈধভাবে গড়ে উঠেছে একের পর এক চোরাই জ্বালানি তেলের দোকান। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে মাসোয়ারা (মান্তি ) দিয়েই এসব ব্যবসা দীর্ঘদিন ধরে চলছে। মহাসড়কের দু'পাশেই সরকারি খাস জমি
মুন্সীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীতে নবীন শিক্ষার্থীদের বরণ ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় বোয়ালমারী সরকারি কলেজের হলরুমে ছাত্রশিবিরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদারীপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও নৃশংস নির্যাতনের অভিযোগে দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার (১৪সেপ্টেম্বর) সদর উপজেলার ঘটকচর বাজারে এ বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা।
প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলার নাম অন্তর্ভুক্ত না করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে শরীয়তপুর। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে জাজিরা উপজেলার নাওডোবায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ‘জাগো শরীয়তপুর’ নামের একটি সংগঠন।
ফরিদপুরের সালথায় জিহাদ সরদার (১৮) নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহ প্রতাপ গ্রামের একটি আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সালথা পুলিশ। নিহত জিহাদ সরদার ওই গ্রামের মৃত শাহজাহান সরদারের ছেলে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ইসমাইল হোসেন (৫৫) কে গ্রেপ্তার করেছে র্যাব।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলা সদর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে একই চত্বরে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার আত্ তাকওয়া মসজিদের পাশে অবৈধভাবে জবাই করা ঘোড়ার মাংস উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর ) সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘোড়া জবাইকারী চক্রের মূল হোতা শফিকুর রহমানকে আটক করা হয়।
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য নিয়ে র্যালি, আলোচনা সভা, মহড়া নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, পাংশা এর আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা চত্বর থেকে র্যালি বের করা হয়।
গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী ও সৎ ছেলের মারধরে শোভা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের সৎ ছেলে ফখরুল শেখ (৩৫) কে আটক করেছে পুলিশ। নিহত শোভা বেগম গোপালগঞ্জ পৌর এলাকার ফকিরকান্দি গ্রামের বালাম শেখের স্ত্রী।
আমাদের দাবী একটাই, টাঙ্গাইলবাসী ঢাকার সাথেই থাকতে চাই’, এই শ্লোগানে, টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পূর্ব গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ।