নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বরে সাইফুল ইসলাম (৩২) নামে এক সিএনজি চালক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম চরজব্বর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার সফিক উল্যার ছেলে।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে অভিযান চালিয়ে ইউপিডিএফের একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সোমবার (৬ অক্টোবর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৫টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় পলমল গ্রুপের কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। সোমবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জব্বার মোল্লা (৬২) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ফরিদপুর সদর উপজেলার মমিন খারহাট এলাকায়।
আজ সোমবার সকাল ১০টার দিকে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় কাপড়ের কারখানার গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কাপড় পুড়ে ছাই হয়ে যায়।
কুমিল্লার চৌদ্দগ্রামে চুরির অপবাদ দিয়ে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের ৪৩ সেকেন্ডের একটি ভিডিও রবিবার (৫ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। রবিবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে মাদারীপুর জেলা সমন্বিত সরকারি অফিস ভবন অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার ( (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। রোববার (৫ অক্টোবর) সকাল থেকে মাদারীপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ঠেকিয়ে দোকান থেকে প্রায় ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় প্রায় ৪৫ লাখ টাকার অধিক। এ সময় বাধা দিতে গেলে দোকান মালিক শুভ দাস (৩৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চালতি পাড়া নামক এলাকায় হানিফ পরিবহনের দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে মাওয়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ইমাদ পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসটির হেলপার মারা যায়। এতে ইমাদ পরিবহনের চালকসহ আহত হয় অন্তত আটজন। আহতেদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুরের কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপিত হওয়ায় সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের ‘ধন্যবাদ জ্ঞাপন ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে (৪ অক্টোবর) শনিবার সকালে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির অফিস চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে একটি ভবনের দুইটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৪অক্টোবর) ভোরে আব্দুর রব হাওলাদার গলির নুরু মোল্লার মালিকানাধীন ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের নিচতলার ভাড়াটিয়া আতিকুর রহমান তার শাশুড়ি অসুস্থ থাকায় গত বৃহস্পতিবার ঢাকায় যান।