| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আঙ্গারিয়ার উন্নয়নে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে মাওলানা আফজাল হোসেন

শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের দুর্ভোগ লাঘবে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, শরীয়তপুর জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, শরীয়তপুর জেলা ওলামা দলের সদস্য সচিব, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আংগারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাওলানা আফজাল হোসেন সরদার।

বিস্তারিত...

কাপাসিয়ায় প্রয়াত দলিল লেখকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়া উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা সভা এবং তাদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাদ জোহর উপজেলা সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন দলিল লেখক সমিতির মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি নেতা ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলার ১৩ বছর পেরিয়ে গেলেও বিচার শেষ হয়নি। দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছেন নিহতের পরিবারের সদস্য, দলীয় নেতা-কর্মী ও স্থানীয়রা।

বিস্তারিত...

নরসিংদীর রায়পুরায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নরসিংদীর রায়পুরায় গণপিটুনিতে নাসির মিয়া নামে এক যুবক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

বিস্তারিত...

তীব্র স্রোতে তিন দিন ধরে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি বন্ধ

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে তিন দিন ধরে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকেরা। জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে তীব্র স্রোতের কারণে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ধাওয়াপাড়া ঘাটে থাকা দুটি ফেরির মধ্যে একটি দুই থেকে তিন মাস ধরে বিকল হয়ে পড়ে আছে।

বিস্তারিত...

দৌলতদিয়ায় কথিত প্রেমিকের মারধরে আহত যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে কথিত প্রেমিকের মারধরে গুরুতর আহত সোনিয়া আক্তার (নাম) নামে এক যৌনকর্মীর মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

পদ্মা ব্যারাজের সম্ভাব্য স্থান পরিদর্শনে ১১ সেপ্টেম্বর রাজবাড়ী আসছেন পানিসম্পদমন্ত্রী

পদ্মা ব্যারাজ ও নদী তীর সংরক্ষণ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শনে আগামী ১১ সেপ্টেম্বর রাজবাড়ী সফরে আসছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সফরসূচি অনুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা নদীর বাঁধ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন তিনি।

বিস্তারিত...

রাজবাড়ীতে নৌকা বাইচ ঘিরে দর্শনার্থীদের ঢল

রাজবাড়ীর বালিয়াকান্দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা দেখতে বিলের দুই পাড়ে জড়ো হন কয়েক হাজার দর্শনার্থী। নারী ও শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া যুব সমাজের উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়।

বিস্তারিত...

টাঙ্গাইলে সরকারের ১৫ কোটি টাকা গচ্চার আশঙ্কা!

টাঙ্গাইলের কালিহাতীতে কোনো প্রকার পানি প্রবাহ না থাকা সত্ত্বেও একটি পরিত্যক্ত ডোবার ওপর প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। পানি প্রবাহহীন এই স্থানে বিপুল অর্থ ব্যয়ে নতুন করে সেতু নির্মাণকে রাষ্ট্রের কোটি কোটি টাকার ‘অপচয়’ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।

বিস্তারিত...

পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে আদম আলী মোল্লা (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একদন্তে ইউনিয়নের চন্দিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

দড়ি টেনে নৌকা পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার

বয়স ৩৫ বছর। শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা রয়েছে। অন্য কোনো কাজ করার সামর্থ্যও নেই। তবু থেমে নেই জীবনযুদ্ধ। ভোর হলেই হাতে তুলে নেন নৌকার সঙ্গে বাঁধা মোটা দড়ি। নদীর এক পাড় থেকে অন্য পাড়ে দড়ি টেনে মানুষ পারাপারে সহযোগিতা করেন জনি মোল্লা। এ কাজ করে প্রতিদিন যে ৪০০ টাকা আয় করেন, তার পুরোটা তুলে দেন বাবার হাতে। সেই সামান্য আয়েই চলে পরিবারের ছয় সদস্যের সংসার।

বিস্তারিত...

তীব্র স্রোতে ঘাটে ভিড়তে না পেরে ভেসে গেল ফেরি ‘হামিদুর

তীব্র স্রোতের কবলে পড়ে দৌলতদিয়া ঘাটে এসে ভিড়তে না পেরে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে গেছে রো রো ফেরি ‘হামিদুর রহমান’। এতে আত‌ঙ্কিত হ‌য়ে প‌ড়ে‌ছে ফে‌রি‌তে থাকা যাত্রী ও যানবাহ‌নের চাল‌কেরা।

বিস্তারিত...

বিরামপুর সীমান্তে ৬০–৭০ জনকে ‘পুশ ইন’-এর চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধা

দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে ৬০ থেকে ৭০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধায় সেই চেষ্টা প্রতিহত হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিস্তারিত...

বিদ্যুৎ বিল নিয়ে কটূক্তির অভিযোগ: সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সোমবার (৭ সেপ্টেম্বর) তাঁর জামিন আবেদন নাকচ করা হয়। সোমবার বেলা ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

বিস্তারিত...

ঘরে নেই ভাত, নেই সম্পদ; তবুও সুখী দম্পতি সামাদ-মোমেনা

সারাদিন মানুষের ধারে ধারে হাত পেতে যা উপার্জন হয়। তা দিয়েই কেটে যায় প্রতিদিনের জীবন। কখনো খেয়ে আবার না খেয়েও তাদের সময় অতিবাহিত হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪