রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির কলার হ্যান্ডওভার ও নতুন কার্যবর্ষ (ইয়ার লঞ্চিং) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়েছে। একই সঙ্গে একজন অসচ্ছল ব্যক্তিকে স্বাবলম্বী করতে একটি ভ্যানগাড়ি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক খাল খনন প্রকল্পের বরাদ্দের ১ কোটি ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠিয়েছেন ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলার দুই নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তাঁরা হলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। সরকারি অর্থ ব্যব
ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মাজহারুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর জেলার বিভিন্ন উপজেলায় সরকারি উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি ভাঙ্গা উপজেলা সফর করেন।
নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়া এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ রিপন মিয়া।
স্বাস্থ্যসেবার নামে অনিয়ম ও লাইসেন্সবিহীন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নরসিংদী জেলা প্রশাসন। নরসিংদী পৌরসভা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানে মোট ১ লাখ ২০
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নে অবস্থিত ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ে শিক্ষার্থী-শিক্ষক, অবকাঠামো সবই আছে। কিন্তু বিদ্যালয়ে যাওয়ার নেই কোনো রাস্তা। জমির আল দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। আর বৃষ্টিতে যখন জমির আল তলিয়ে যায় তাদের দুর্ভোগেরার সীমা থাকে না।
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ২০২৫-২৬ অর্থ বছরের এডিবির অতিরিক্ত বরাদ্দের ৪৫ লাখ টাকা কোন কাজ না করেই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী উত্তোলন করেছেন বলে অভিযোগ ওঠেছে। উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন ওই টাকা উত্তোলন করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীর যৌথ হিসাবে স্থানান্তরের কথা স্বীকার করেছেন।
বর্ষামৌসুম এলেই পাল্টে যায় নড়াইল সদর উপজেলার রামসিদ্ধি গ্রাম। চারপাশ বিল আর মৎস্য ঘেরে ঘেরা এ জনপদের নাম এখন শুধুই রামসিদ্ধিই নয়, এ অঞ্চলের মানুষের কাছে এটি নৌকা গ্রাম হিসেবেও পরিচিত। দুইশত বছর বা তার বেশি সময় ধরে বংশপরম্পরায় নৌকা তৈরি করে আসছেন এ গ্রামের কারিগররা। আষাঢ়-শ্রাবণের বৃষ্টি শুরু হতেই গ্রামের নৌকার কারিগর ও শ্রমিকেরা পার করেন ব্যস্ত সময়।
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। সোমবার (২৭ জুলাই) নরসিংদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সপ্তাহব্যাপি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি ছিলেন
শরীয়তপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) হিসেবে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মোহাম্মদ আকরাম এলাহীকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম আড়পাড়া গ্রামের তোরাপ মোল্লার ছেলে বাকেল মোল্লা ওরফে বাপ্পি (৩৫) এবং তার স্ত্রী নুরজাহান আক্তার উর্মি (২৭)। উর্মি মৃত আব্দুল আজিজ মোল্লার মেয়ে।
নারায়ণগঞ্জের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক ও সদস্য হিসেবে বিএনপি নেতাদের দায়িত্ব দেওয়ার ধারাবাহিকতায় এবার ইউনিয়ন পরিষদেও দলটির এক নেতাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক করা হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরনবী ভূঁইয়াকে।
জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। জাতীয় সংসদ সচিবালয়ের গত ১৪ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, মাহিন্দ্রা ও অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মনোয়ার নামে এক অটোরিকশাযাত্রী নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে সার্বিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।