বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলায় ৩৯১ দিন কারাভোগের পর কারামুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বাড়িতে ফিরে তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি কারাগারে থাকা নিরপরাধ বন্দিদের প্রতিও মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
গাজীপুরের কাপাসিয়ায় একটি লেয়ার মুরগির পোল্ট্রি ফার্মের পানির ট্যাংকে বিষ প্রয়োগ করে সাড়ে তিনশ মুরগি হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারি মো. ইকবাল হোসেন কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী (বার-অ্যাট-ল) কাপাসিয়া প্রেসক্লাব পরিদর্শন করেছেন। বুধবার (৩ জুন) সকালে কাপাসিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনের অংশ হিসেবে তিনি প্রেসক্লাবে যান।
গাজীপুরের কাপাসিয়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ নৌরুট দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী লঞ্চযোগে যাতায়াত করেন। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছেন ঢাকাসহ আশপাশের জেলার যাত্রীরা।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-রৌহা গ্রামের চকে অরক্ষিত বিদ্যুৎ লাইনের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে এ ঘটনা ঘটলে এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
কাগজপত্র ঠিক থাকলেও নানা অজুহাতে দিনের পর দিন পাসপোর্ট না পেয়ে ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রত্যাশীরা। তবে দালালদের দেওয়া বিশেষ ‘সাংকেতিক চিহ্ন’ থাকলে দ্রুতই পাসপোর্ট প্রস্তুত হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে।
টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবাসহ রুবি আক্তার কণা (৩৮) নামে এক নারীকে দুই সহযোগীসহ আটক করেছে পুলিশ। তিনি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জি এস সেলিম সিকদারের স্ত্রী। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, বুধবা
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে একটি খালের একাংশ ভরাট করে পাঁচতলা ভবন নির্মাণ করায় ওই ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া আরও চারটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলায় সোনাতুন্দী ফুটবল একাদশ ২-১ গোলে দ্বারিয়াপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ ফুটবল প্রতিযোগিতায় বিদেশি ও জাতীয় দলের খেলোয়াড়রা নৈপুণ্যপূর্ণ খেলা প্রদর্শন করেন।
ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষায় নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।
টানা কয়েক দিনের প্রচণ্ড খরা, কাঠফাটা রোদ ও তীব্র গরমে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। খেটে খাওয়া সাধারণ মানুষের কথা চিন্তা করে লেবুর শরবত বিতরণ করেছেন গোয়ালন্দ পৌরসভার মেয়রপ্রার্থী ও ওমানপ্রবাসী মো. জাহাঙ্গীর খান।
ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নে মহাসড়কের পাশে নির্মিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ভাস্কর্যটি গত ২০ জানুয়ারি পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতিক্রমে সাময়িকভাবে অপসারণ করা হয়েছিল।
রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলসেতুতে ধাক্কা লেগে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় প্রাইভেটকার। এতে প্রাইভেটকারে থাকা মা-ছেলে সহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী প্রাইভেটকার ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ সহমোট চারজন নিহত হয় এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। এ সময় দুই শিশু গুরুতর আহত হয়।